রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
July 26, 2026
খেলাধুলা
খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট থেকে ছিটকে গেলেন যারা

Published: July 26, 2026 at 01:01 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট থেকে ছিটকে গেলেন যারা

একসাথে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার ইঞ্জুরিতে| তাদের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের আগে ভক্ত-সমর্থকরাও আছেন দুশ্চিন্তায়| এবার বিসিবির মেডিকেল বিভাগ জানাল- কোন ক্রিকেটারের চোটের কী অবস্থা, কার পুনর্বাসনের অগ্রগতিই বা কেমন| গতি তারকা নাহিদ রানা গত ১৭ জুলাই জি¤^াবুয়েতে খেলার সময় লেফট সাইড স্ট্রেইনের শিকার হন| তিনি আসন্ন অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টের কোনোটি খেলতে পারবেন না| বোর্ড জানায়, তিনি গ্রেড-২ সাইড স্ট্রেইনের শিকার| জি¤^াবুয়ে সফরে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোট পান আরেক পেসার শরিফুল ইসলাম|

তবে অস্ট্রেলিয়া সফরের আগেই তার সেরে ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে| তবে মেডিকেল বিভাগ জানিয়েছে, ‘আগামী বুধবার থেকে সে পুনরায় বোলিং শুরু করবে এবং ১২ আগস্টের দিকে ফিটনেস পরীক্ষা করা হবে| অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা কম হলেও, বোলিং ওয়ার্কলোড সফলভাবে শেষ করা ও চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার সাপেক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচিত হতে পারে|’ জি¤^াবুয়ে সফরে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোট পান আরেক পেসার শরিফুল ইসলাম| তবে অস্ট্রেলিয়া সফরের আগেই তার সেরে ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে| তবে মেডিকেল বিভাগ জানিয়েছে, ‘আগামী বুধবার থেকে সে পুনরায় বোলিং শুরু করবে এবং ১২ আগস্টের দিকে ফিটনেস পরীক্ষা করা হবে| অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা কম হলেও, বোলিং ওয়ার্কলোড সফলভাবে শেষ করা ও চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার সাপেক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচিত হতে পারে|’ এদিকে উইকেটরক্ষক-ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বাম পায়ের পেশির চোটের কারণে জি¤^াবুয়ে সফর ও এলপিএল খেলতে পারেননি|

প্রথম টেস্ট শরিফুলের মতোই হাতছাড়া হবে, যদিও তার চোট সেরে ওঠার বিষয়ে বোর্ড বিবৃতিতে উল্লেখ করেছে, ‘সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার পর তার পিআরপি (প্লেটলেট-রিচ প্লাজমা) থেরাপি দেওয়া হয়েছে| আগামীকাল মঙ্গলবার থেকে তার রানিং ও কন্ডিশনিং কার্যক্রম শুরু করার কথা রয়েছে এবং ১৩ আগস্ট নাগাদ একটি ফিটনেস অ্যাসেসমেন্ট পরিকল্পনা করা হয়েছে| পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে ফিটনেস ক্লিয়ারেন্স পেলে দ্বিতীয় টেস্ট থেকে তিনি দলে নির্বাচনের জন্য উপলব্ধ থাকবেন বলে আশা করা হচ্ছে|’ এদিকে দীর্ঘদিন ধরে চোটের সাথে লড়াই করা পেসার তানজিদ হাসান সাকিব এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, যা চলবে আরও ৮ থেকে ১০ সপ্তাহ| মাঠে ফিরতে ফিরতে এ বছরের শেষাংশ চলে আসবে| বোর্ড জানায়, ‘হাড়ের ফর্&যাকচার কতটা সেরে উঠেছে তার ওপর ভিত্তি করে মাঠে ফেরার সময়সীমা নির্ধারিত হবে, তবে ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে তিনি খেলার জন্য প্রস্তুত হতে পারেন|’ এছাড়া জি¤^াবুয়ে সফরে চোট পাওয়া কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে জানানো হয়েছে, ‘ডান পায়ের হ্যামস্ট্রিং ও কাফ ইঞ্জুরি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছেন মুস্তাফিজুর রহমান| এই বাঁহাতি পেসার প্রতিদিন রিহ্যাব করছেন এবং চলতি জুলাই মাসের শেষের দিকে তার ফিটনেস পরীক্ষা নেওয়ার কথা রয়েছে| পরিকল্পনা অনুযায়ী বোলিং অনুশীলনে অগ্রগতি হলে আগামী ১৮ আগস্টের পর তিনি পুরোপুরি সিলেকশনের জন্য ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে|’ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাসকে ছাড়াই খেলতে হবে টাইগারদের| নাহিদ অবশ্য খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টেও|