রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
July 26, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

স্পেনে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল

Published: July 26, 2026 at 01:00 PM
স্পেনে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল

স্পেনের পূর্ব উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ার কাছে নতুন করে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে গতকাল রোববার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা| পরিস্থিতির অবনতি হওয়ায় অন্তত ১৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে| স্পেন ইতিমধ্যেই রাজধানী মাদ্রিদের পশ্চিমে অবস্থিত গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে| তীব্র তাপপ্রবাহ, দীর্ঘদিনের খরা ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে|

দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ| ভ্যালেন্সিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ানফ্রান পেরেজ ইয়োরকা গত শনিবার রাতে সাংবাদিকদের বলেন, ‘এই দাবানল আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে| আগুন প্রায় ২১ কিলোমিটার (১৩ মাইল) এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে| এখন পর্যন্ত কত হেক্টর এলাকা পুড়ে গেছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না|’ তিনি জানান, এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে| এদিকে গত শনিবার মাদ্রিদের দক্ষিণ-পশ্চিমে টলেডো অঞ্চলেও নতুন করে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় স্পেনের কর্তৃপক্ষ|

তারা জানায়, প্রবল বাতাসের কারণে আগুন দক্ষিণ দিকে দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে| অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ভয়াবহ দাবানলের কারণে প্রায় আড়াই লাখ মানুষকে নিজেদের বাড়িঘর ও ক্যাম্পসাইট ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে| মাদ্রিদের আশপাশের এলাকা থেকে ইতোমধ্যে প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে| দাবানল নিয়ন্ত্রণে স্পেনের দমকল বাহিনীকে সহায়তা করছে পর্তুগাল, ইতালি ও অন্যান্য দেশের অগ্নিনির্বাপণ বিমান| স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দমকলকর্মীদের প্রধান লক্ষ্য হলো মানুষের জীবন রক্ষা করা| এদিকে, স্পেনের পূর্বাঞ্চলে পৃথক একটি দাবানলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে|