সৌদি আরবে এক সপ্তাহব্যাপী দেশজুড়ে পরিচালিত অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ৯৭০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ| রোববার সৌদি ¯^রাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৭ হাজার ৪৩৭ জন আবাসন আইন, ৩ হাজার ৯৯১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৪২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন| খবর গালফ নিউজের| মন্ত্রণালয় আরও জানায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে| তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক | এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় ৩৩ জনকে আটক করা হয়েছে| আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা গোপনে সহায়তা করার অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে| সৌদি ¯^রাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩০ হাজার ৫৪৬ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে| এদের মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী | এছাড়া ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য, ৬ হাজার ১১৩ জনকে নিজ দেশে ফেরার ভ্রমণ বুকিং সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে| ইতোমধ্যে ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়|
শিরোনাম
গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৮
ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের
চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময়
প্রথম কোনো দক্ষিণ কোরিয়ানকে দেখা যাবে মাদ্রিদে
ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের
শক্তি বাড়াতে পাকিস্তান দলে দুই পরিবর্তন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট থেকে ছিটকে গেলেন যারা
স্পেনে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল
Printed on: July 26, 2026
July 26, 2026
আন্তর্জাতিক
সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন
Jul 26, 2026