বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ^কাপজয়ী দলের পেছনে যাদের অবদান ছিল, তাদের অন্যতম খালেদ মাহমুদ সুজন| দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফিরলেন সাবেক এই অধিনায়ক| এবার তার লক্ষ্য তৃণমূল থেকে নতুন প্রজন্মের ক্রিকেটার গড়ে তোলা| তাকে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে| এর আগে বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সুজন| বিশেষ করে বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন| এবার তাকে দুই বছরের চুক্তিতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে| খালেদ মাহমুদ ক্রিকবাজকে বলেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম| আমাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে|’ তিনি যোগ করেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ জিতেছি| বোর্ড ছাড়ার পরও মূলত বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কোচ হিসেবে কাজ করেছি| এই নতুন দায়িত্ব আমার জন্য একেবারে উপযুক্ত| আশা করি আগামী দুই বছরে ভালো কিছু করতে পারবো|’ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ^কাপে বাংলাদেশ যখন প্রথমবারের মতো শিরোপা জেতে, তখন বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান ছিলেন খালেদ মাহমুদ| জানা গেছে, বয়সভিত্তিক ক্রিকেটে তার দীর্ঘদিনের অবদান বিবেচনায় নিয়ে তাকে আবারও বোর্ডে ফিরিয়ে আনতে আগ্রহী ছিল বিসিবির শীর্ষ নেতৃত্ব| ৫৪ বছর বয়সী খালেদ মাহমুদ এর আগে বিসিবির আগের কমিটির সময় একাধিক আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্বও পালন করেছেন|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
Printed on: September 24, 2026
July 23, 2026
খেলাধুলা
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026