মেজর লিগ সকারে অভিষেকে গোল না পেলেও অন্তত একটি পয়েন্ট পাওয়ার কাছাকাছি ছিলেন রবের্ত লেভানদোফস্কি| তবে সেই আশাতেও গুঁড়েবালি| লুইস সুয়ারেসের জোড়া গোলের পর প্রেস্টন প্লা¤ে^কের শেষ দিকের গোলে ম্যাচ জিতে নিল ইন্টার মায়ামি| মেজর লিগ সকারের ম্যাচটিতে শিকাগো ফায়ার এফসিকে ৩-২ গোলে হারায় ইন্টার মায়ামি| বার্সেলোনা ছেড়ে গত মাসে শিকাগোতে নাম লেখান লেভানদোফস্কি| বিশ^কাপের জন্য লিগে বিরতি থাকায় অভিষেকের জন্য এতদিন অপেক্ষা করতে হলো ৩৭ বছর বয়সী পোলিশ ফরোয়ার্ডকে| প্রথম ম্যাচে মাঠে ছিলেন তিনি ৬২ মিনিট| বিশ^কাপের পর বিশ্রামে থাকায় লিওনেল মেসি ও রদ্রিগো দে পল ছিলেন না এই ম্যাচে| ঘরের মাঠে ইন্টার মায়ামি পিছিয়ে পড়ে অষ্টাদশ মিনিটে গোলকিপর রোকো রিওস নোভোর অবিশ^াস্য এক ভুলে| বক্সের বাইরে থেকে গোলকিপারকে সাধারণ একটি পাস দিয়েছিলেন ইয়ান ফ্রে| আলতো করে আসা বলে সরাসরি শট নেওয়ার সময় বলের ওপর দিয়ে পা চালিয়ে দেয় নোভো| বল গড়িয়ে যায় জালে| ২৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান সুয়ারেস| ৫১তম মিনিটে দর্শনীয় এক গোলে এগিয়ে যায় মায়ামি| ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে ঢ়ুকে প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে বক্সে বল বাড়ান সুয়ারেস| সেখানে হার্মান বের্তেরামে দারুণ এক ব্যাক হিলে আবার বল দেন গোলমুখে থাকা সুয়ারেসকে| অভিজ্ঞ স্ট্রাইকার ঠাণ্ডা মাথায় কাজ শেষ করেন| ৬৭ মিনিটে পুসো দিথেজানের গোলে সমতা ফেরায় শিকাগো| পরবর্তী ২০ মিনিটের বেশিরভাগ সময় ধরে শিকাগোই ম্যাচে দাপট দেখায় বেশি| কিন্তু শেষ পর্যন্ত সুয়ারেসকে আরও একবার বক্সে ঢ়ুকতে দেওয়ার জন্য তাদের মূল্য দিতে হয়| এবারও বের্তেরামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ভেতরে ঢ়ুকে পড়েন সুয়ারেস| হ্যাটট্রিকের সম্ভাবনাও জেগে ওঠে| কিন্তু তার শট পা দিয়ে ঠেকিয়ে দেন শিকাগোর গোলকিপার| ফিরতি বলে শরীর বাঁকিয়ে প্রথম স্পর্শেই দারুণ ভলিতে বল জালে পাঠান প্লা¤ে^ক| ২০ বছর বয়সী এই ফুটবলার লিগে তার চতুর্থ ম্যাচে পেলেন প্রথম গোলের ¯^াদ| ইস্টান কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা ইন্টার মায়ামির পয়েন্ট এখন ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট| সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল, ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিনে শিকাগো|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
July 23, 2026
খেলাধুলা
সুয়ারেসের জোড়া গোলে ম্লান লেভানদোফস্কির অভিষেক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026