২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে হারের পর নকআউট পর্বের প্রথম ম্যাচেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা| ব্যর্থতার দায়ে জর্জ সাম্পাওলি চাকরি ছাড়লে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন লিওনেল স্কালোনি| এতেই করেন বাজিমাত| ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা থেকে শুরু করে কোপা আমেরিকা ও ফিনালিসিমা- সবই জিতিয়েছেন তিনি| আলবিসেলেস্তেদের আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন করার দ্বারপ্রান্তে নিয়ে গেলেন তিনি| কিন্তু স্পেনের বিপক্ষে হেরে সেই আশায় গুড়েবালি| রানার্সআপ হয়েই থেমে যেতে হলো আর্জেন্টিনাকে| আর ফাইনালের পরপরই কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ৪৯ বছর বয়সী স্কালোনি| ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডিসেম্বরের পরই আর্জেন্টিনার কোচের পদ ছাড়ার ইঙ্গিত লিওনেল স্কালোনির, ‘আমি আগামী ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাব, তবে এরপরই সম্ভবত এই দায়িত্ব ছেড়ে দেব| আমার এখন নতুন করে শক্তি সঞ্চয় করা এবং কিছুটা বিরতি নেওয়া প্রয়োজন|’ দল এবং সমর্থকদের মধ্যকার পারস্পরিক সম্পর্কের প্রশংসা করে তিনি আরও যোগ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চেতনা ধরে রাখা- আর্জেন্টিনার সাধারণ মানুষ এবং দলের মধ্যে যে গভীর মেলবন্ধন ও আবেগ ˆতরি হয়েছে তা বজায় রাখা| আমি এই দলের জন্য অত্যন্ত গর্বিত|’
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
Printed on: September 24, 2026
July 20, 2026
খেলাধুলা
আর্জেন্টিনা ছাড়ছেন কোচ লিওনেল স্কালোনি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026