তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না নিগার সুলতানা জ্যোতি দল। এবার বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল সফররত শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগামী শনিবার মুখোমুখি হবে দুদল। ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন ওপেনার হাসিনি পেরেরা। আর আউট হওয়ার আগে ৮ রান করেন ইমেশা দুলানি। এদিকে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করতে থাকা ওপেনার ও দলনেতা চামিরা আতাপাতু ব্যাট হাতে করেন ৪০ রান। ৩৯ বলে খেলা তার ইনিংসটি আটটি চারে সাজানো। চতুর্থ উইকেটে হারশিথা সামারাবিক্রমা ও হানসিমা করুনারতেœর ৭৭ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় সফরকারীরা। তবে জয় নিয়ে ফিরতে পারেননি এই দুই ব্যাটারের কেউই। ৪০ রানে করুনারতেœ ও ৫০ রানে সামারাবিক্রমা আউট হয়ে সাজঘরে ফেরেন। আর ৪ রানে ফেরেন কৌশানি। এরপর জয় নিয়ে মাঠ ছাড়েন কাভিশা ও নীলাক্ষী। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন নাহিদা আক্তার। আর একটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও রিতুমনি। এর আগে রাজশাহীতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু অধিনায়কের নেওয়ার সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশের টপঅর্ডাররা। মাত্র ৪ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ব্যাটার। ২ রানে জুয়াইরিয়া ফেরদৌস ও শূন্য রানে শারমিন আক্তার আউট হন। দলনেতা জ্যোতি একপ্রান্ত আগলে রাখলেও তাকে সঙ্গ দিচ্ছিলেন না কেউই। সময়ের পরিক্রমায় বাংলাদেশ হারাতে থাকে একের পর এক উইকেট। ফিফটির দেখা পেয়েছেন জ্যোতি। আউট হওয়ার আগে করেন ৫৮ রান। ১০১ বলে খেলা তার এই ইনিংসটি চারটি চারে সাজানো। এছাড়া শারমিন সুলতানা ২৫, সোবহানা মোস্তারি ৫, স্বর্ণা আক্তার ১৬, রিতুমনি ১৭, নাহিদা আক্তার ২০, রাবেয়া খান ১৫, মারুফা আক্তার ১ ও সুলতানা খাতুন ১ রান করেন। আর বাংলাদেশের ইনিংস থামে ১৬৫ রানে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন দলনেতা চামারি আতাপাতু। আর দুটি করে উইকেট নেন তিনজন বোলার।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 22, 2026
খেলাধুলা
বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরলো শ্রীলঙ্কা
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026