মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 21, 2026
July 20, 2026
খেলাধুলা
খেলাধুলা

মন ভালো রাখতে খেতে পারেন এই খাবারগুলো

Published: July 20, 2026 at 11:03 AM
মন ভালো রাখতে খেতে পারেন এই খাবারগুলো

মানসিক স্বাস্থ্যের অনেকটাই নির্ভর করে খাবারের ওপর| গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট খাবার মস্তিষ্কে সুখানুভূতি সৃষ্টি করতে সক্ষম| এ খাবারগুলো ডোপামিন ও সেরেটোনিনের মতো ‘হ্যাপি হরমোন’ নিঃসরণে সহায়ক| খাদ্যতালিকায় এ খাবারগুলো রাখলে মনের চাপ কমে যায় এবং মন ভালো থাকে| চলুন তাহলে জেনে নেওয়া যাক সে খাবারগুলো কী কী|


ডার্ক চকলেট

ডার্ক চকলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ডোপামিন নিঃসরণ বাড়িয়ে দেয়| এই ডোপামিন আমাদের সুখানুভূতি ˆতরি করে| এ ছাড়া এটি এন্ডরফিন নিঃসরণেও সাহায্য করে, যা মানসিক চাপ কমাতে সহায়ক|


বাদাম ও বীজ

বাদাম ও বীজে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে, যা সেরেটোনিন উৎপাদনে সহায়তা করে| বিশেষ করে কাজুবাদাম ও আখরোট মস্তিষ্কের কাজের গতি বাড়ায় এবং মানসিক অবস্থা ভালো রাখে| 


সামুদ্রিক মাছ

স্যামন, টুনা, ম্যাকেরেল মাছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে| এগুলো মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে এবং ডিপ্রেশন কমাতে ভূমিকা রাখে|এই মাছগুলো স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং মানসিক সুস্থতা নিশ্চিত করে|


ডিম

ডিমে আছে ভিটামিন ডি এবং ট্রিপটোফ্যান| ট্রিপটোফ্যান থেকে আমাদের শরীরে সেরেটোনিন ˆতরি হয়, যা মুড উন্নত করতে ভূমিকা রাখে| নিয়মিত ডিম খেলে মানসিক স্থিরতা ও ভালো লাগা বাড়ে|


কলা

কলায় থাকা ভিটামিন বি৬ এবং ট্রিপটোফ্যান মস্তিষ্কে সেরেটোনিন উৎপাদন বাড়ায়| এটি মনকে চাঙা রাখতে সহায়ক এবং বিষণ্নতার বিরুদ্ধে লড়তে সাহায্য করে| দিনের শুরুতে কলা খাওয়া মানসিক ও শারীরিকভাবে আপনাকে উদ্দীপ্ত রাখতে পারে|


বেরি

ব্লুবেরি, স্ট্রবেরি, র‌্যাসবেরি অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ, যা মানসিক চাপ কমায় এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়| এগুলো স্নায়ুতন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মনকে চাঙা রাখে| 


ওটস

ওটস ফাইবারে ভরপুর, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে| রক্তে শর্করা স্থিতিশীল থাকলে মুড স্থিতিশীল থাকে| দিনের শুরুতে ওটস খেলে সারাদিনই মনের স্থিতিশীলতা বজায় থাকবে|


দই

প্রোবায়োটিক সমৃদ্ধ দই পেটের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে| পেটের স্বাস্থ্য ভালো থাকলে, মানসিক অবস্থাও ভালো থাকে| দই মস্তিষ্কের স্নায়ুর কার্যকারিতা উন্নত করে এবং মনকে সতেজ রাখতে সহায়তা করে|


সবুজ শাক-সবজি

পালং শাক, ব্রোকলির মতো সবুজ শাক-সবজিতে থাকে প্রচুর পরিমাণে ফোলেট| এই উপাদানটি সেরেটোনিনের উৎপাদন বাড়ায়| সেরেটোনিন মস্তিষ্কে সুখানুভূতি ˆতরি করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়|


সবুজ চা

সবুজ চায় রয়েছে এল-থিয়ানিন নামক একটি অ্যামিনো অ্যাসিড, যা মানসিক চাপ কমিয়ে মনকে শান্ত করে| সবুজ চা পান করলে মানসিকভাবে সতেজ থাকা যায় এবং অবসাদ দূর হয়| 


সুস্থ শরীরের মতো সুস্থ মনও আমাদের জীবনের অপরিহার্য অংশ| মস্তিষ্কে ‘হ্যাপি হরমোন’ নিঃসরণ বাড়িয়ে মন ভালো রাখতে খাদ্যতালিকায় এই খাবারগুলো যুক্ত করা উচিত| এগুলো শুধু মানসিক চাপ কমাবে না, বরং আপনার সার্বিক মানসিক সুস্থতাও বজায় রাখতে সহায়ক হবে|