নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ চলমান। দুই ম্যাচ শেষে দুই দল ১-১ এ সমতায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে দারুণ ভূমিকা রাখায় সবশেষ আইসিসি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তারকারা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রানতাড়ায় ৭৬ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের ওপেনার সর্বোচ্চ রানের ইনিংস খেলে ওয়ানডে ব্যাটার র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন। তার অবস্থান এখন ৪০ নম্বরে। একই ম্যাচে অপরাজিত ৩০ রান করা বাংলাদেশি তারকা তাওহীদ হৃদয় পাঁচ ধাপ এগিয়ে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৬তম। বাংলাদেশ সিরিজের স্কোয়াডে না থাকলেও ব্যাটারদের তালিকায় এখনো শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ওয়ানডে বোলার র্যাংকিংয়েও বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্য রয়েছে। স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা ছয় উইকেট ভাগাভাগি করেছেন। দ্বিতীয় ম্যাচে এক উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে ৫৮তম রিশাদ। আর পাঁচ উইকেট নিয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ। ৩২ ধাপ এগিয়ে ৬৪তম তিনি। বাঁহাতি শরিফুল ইসলাম ২০২৪ সালের পর ওয়ানডেতে ফিরে দারুণ বোলিং করেছেন। ২৪ বছর বয়সী পেসার দুটো ম্যাচেই দুটি করে উইকেট নিয়ে বোলার র্যাংকিংয়ের ৩৯ নম্বরে। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দুই ধাপ নেমে আটে। দুই ম্যাচে মাত্র একটি উইকেট তারা। ইনজুরিতে এই সিরিজে কোনো ম্যাচ না খেলা মুস্তাফিজুর রহমান ৭ ধাপ নেমে ৫৫ নম্বরে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026