ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে ১৪ বছরের দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন দিদিয়ের দেশম| ২০২৬ বিশ^কাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ গোলের হারের মধ্য দিয়ে ‘লে ব্লু’দের ডাগআউটে শেষবারের মতো দায়িত্ব পালন করলেন তিনি| বিদায়বেলাতেও অবশ্য বিশ^কাপের ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে গেলেন ফরাসি কিংবদন্তি| মিয়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল দেশমের কোচিং ক্যারিয়ারের ২৭তম বিশ^কাপ ম্যাচ| এর মধ্য দিয়ে বিশ^কাপে সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর নিজের রেকর্ড আরও বাড়িয়ে নিলেন তিনি| আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এত দীর্ঘ সময় ধরে ধারাবাহিক সাফল্য দেখানোর নজির খুব কম কোচই গড়তে পেরেছেন| ২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর দেশম বদলে দিয়েছিলেন দলটির চেহারা| তার অধীনে ফ্রান্স খেলেছে ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ, যেখানে ম্যাচ শুরুর আগে পর্যন্ত তার ঝুলিতে ছিল ১২১টি জয়| ফরাসি জাতীয় দলের ইতিহাসে কোনো কোচই এত বেশি ম্যাচ জেতাতে পারেননি|
খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে নিজ দেশের মাটিতে ফ্রান্সকে প্রথম বিশ^কাপ জয়ের ¯^াদ এনে দিয়েছিলেন দেশম| দুই দশক পর সেই একই কীর্তি গড়েন কোচ হিসেবেও| তার অধীনে ২০১৮ সালে রাশিয়া বিশ^কাপে দ্বিতীয়বারের মতো বিশ^চ্যাম্পিয়ন হয় ফ্রান্স| ফলে মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর খেলোয়াড় এবং কোচ- দুই ভূমিকাতেই বিশ^কাপ জয়ী হওয়া কিংবদন্তিদের কাতারে নাম লেখান তিনি| বিশ^কাপের পাশাপাশি ইউরোপীয় ফুটবলেও ছিল তার সফল পদচারণা| ২০১৬ ইউরোতে ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন দেশম, যদিও শিরোপা জেতা হয়নি| পরে ২০২১ সালে উয়েফা নেশন্স লিগ জিতে আবারও সাফল্যের ¯^াদ পান তিনি| ২০২২ কাতার বিশ^কাপেও দলকে ফাইনালে তুলেছিলেন, যদিও রুদ্ধশ^াস লড়াইয়ে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হতে হয়| ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই শুধু তৃতীয় স্থান নির্ধারণী লড়াই ছিল না, ছিল ফরাসি ফুটবলের একটি সফল যুগের আনুষ্ঠানিক সমাপ্তি| প্রায় দেড় দশক ধরে দেশমের নেতৃত্বে ফ্রান্স বিশ^ ফুটবলের অন্যতম ধারাবাহিক শক্তিতে পরিণত হয়েছিল| এখন শুরু হচ্ছে নতুন অধ্যায়| ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী, সাবেক কিংবদন্তি জিনেদিন জিদানই দেশমের উত্তরসূরি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন| যদি সেটিই হয়, তবে দীর্ঘদিন পর নতুন কোচের অধীনে নতুন পথচলা শুরু করবে ফ্রান্স| আর দেশম বিদায় নিলেন এমন এক উত্তরাধিকার রেখে, যা ফরাসি ফুটবলের ইতিহাসে বহু বছর স্মরণীয় হয়ে থাকবে|