বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
July 15, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে বাড়ছে হাফটাইম, মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস

Published: July 15, 2026 at 11:57 AM
বিশ্বকাপ ফাইনালে বাড়ছে হাফটাইম, মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল এবার শুধু শিরোপার লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না| দর্শকদের জন্য প্রথমবারের মতো সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শোর আয়োজন করছে ফিফা| এ কারণে ম্যাচের বিরতি স্বাভাবিক ১৫ মিনিটের পরিবর্তে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে| বিবিসি এ তথ্য জানিয়েছে|

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক, নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের বিরতিতে প্রায় ১১ মিনিটের একটি বিশেষ সংগীতানুষ্ঠান হবে| সেখানে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে পপ ব্যান্ড বিটিএস এবং সম্প্রতি যুক্ত হওয়া জাস্টিন বিবার| এছাড়া বার্না বয়, গুস্তাভো দুদামেল ও পিএস২২ কোরাসও এই আয়োজনে অংশ নেবেন|

অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও কিউরেশনের দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন| ফিফার সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, হাফটাইমের বিরতি প্রায় ২০ মিনিট রাখার পরিকল্পনা রয়েছে| তবে আরেকটি বিকল্প হিসেবে প্রচলিত ১৫ মিনিটের বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের অনুষ্ঠান আয়োজনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে|

তবে এই পরিকল্পনা নিয়ে কিছু প্রশ্নও রয়েছে| কারণ, ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড, আইএফএবি, এর নিয়ম অনুযায়ী হাফটাইমের বিরতি ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়| ফলে শেষ পর্যন্ত ফিফা কীভাবে এই বিশেষ আয়োজন বাস্তবায়ন করে, সেটিই এখন আলোচনার বিষয়|

অবশ্য দীর্ঘ বিরতির নজির এর আগেও দেখা গেছে| বিবিসি জানায়, গত বছর নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ^কাপের ফাইনালে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলির পরিবেশনার কারণে হাফটাইম বিরতি মোট ২৪ মিনিট স্থায়ী হয়েছিল|

ফাইনাল শুরুর আগেও থাকছে জমকালো সমাপনী অনুষ্ঠান| স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে সেই আয়োজন| সেখানে পারফর্ম করবেন টম ক্রুজ, লরা পাওসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস ও আইশোস্পিড| যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন|

স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে বিশ^কাপের ফাইনাল| বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়|

এদিকে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২,০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন| শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা|