বুধবার ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জজুড়ে সরকারি প্রাথমিকে বৃক্ষরোপণ কর্মসূচি ৫৯ বিজিবির পৃথক অভিযানে শিবগঞ্জ ও ভোলাহাটে জব্দ নেশাজাতীয় সিরাপ ৫৯ বিজিবির পৃথক অভিযানে শিবগঞ্জ ও ভোলাহাটে জব্দ নেশাজাতীয় সিরাপ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ : বাংলা কুইজে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের আইমান কানিতা ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকে বিরত থাকার আহ্বান শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভে নিহত ৯ নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু
Printed on: July 15, 2026
July 15, 2026
খেলাধুলা
খেলাধুলা

এমবাপ্পেদের থামিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

Published: July 15, 2026 at 11:55 AM
এমবাপ্পেদের থামিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

প্রথম বিশ্বকাপ জয়ের ১৬ বছর পর আবারও শিরোপার খুব কাছে পৌঁছে গেছে স্পেন| কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে ২,০ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল| শুরু থেকে শেষ পর্যন্ত বলের দখল, আক্রমণ এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখে দাপুটে জয় তুলে নেয় লা রোজা|

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্পেনের হয়ে গোল করেন মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরো| এই জয়ে ২০১০ সালের পর প্রথমবার এবং ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ^কাপের ফাইনালে উঠল স্পেন| ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল|

শুরু থেকেই ছন্দে ছিল স্পেন| নবম মিনিটেই দানি ওলমোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্রান্সের আদ্রিয়েন রাবিও| এরপর ২১তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়| বক্সের ভেতরে লুকাস দিঁনের চ্যালেঞ্জে পড়ে যান লামিনে ইয়ামাল| রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ২৩তম মিনিটে স্পট কিক থেকে জোরালো শটে গোল করেন মিকেল ওইয়ারসাবাল| চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল|

গোল হজমের পরও ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স| ৩১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম ভরসা উইলিয়াম সালিবা, যা ফরাসিদের রক্ষণকে আরও দুর্বল করে দেয়| প্রথমার্ধের শেষদিকে এমবাপ্পে সমতায় ফেরানোর সুযোগ পেলেও স্পেন গোলরক্ষক উনাই সিমন দ্রুত বেরিয়ে এসে দুর্দান্ত ট্যাকলে বিপদ সামাল দেন| ফলে ১,০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় স্পেন|

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি স্প্যানিশরা| ৫৮তম মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ ওয়ান টু পাস খেলে বক্সে ঢ়ুকে মাইক মেইনিয়াঁকে পরাস্ত করেন ডান ব্যাক পেদ্রো পোরো| দুই গোলে পিছিয়ে পড়ার পর একের পর এক পরিবর্তন আনেন ফরাসি কোচ দিদিয়ের দেশম| তবে এমবাপ্পে, দেম্বেলে কিংবা ওলিসেদের কেউই স্পেনের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেননি|

৬২তম মিনিটে লামিনে ইয়ামাল বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়| শেষ দিকে ওসমান দেম্বেলে ও এমবাপ্পে কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন| বরং ৮৭তম মিনিটে উনাই সিমনের ওপর ফাউল করে হলুদ কার্ড দেখেন এমবাপ্পে|

পুরো ম্যাচে বলের দখল ও সুযোগ ˆতরিতে স্পষ্ট আধিপত্য দেখায় স্পেন| এমবাপ্পেদের আক্রমণভাগকে কার্যত নিষ্ক্রিয় করে রেখে আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় লা রোজা| ২,০ গোলের জয় নিয়ে ফাইনালে উঠে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শ্বপ্ন দেখছে স্প্যানিশরা|