সীমিত ওভারের ক্রিকেট বিচারে আফগানিস্তানকে অনেকেই রাখবেন পরাশক্তির কাতারে| বিশেষ করে টি-টোয়েন্টি বিশ^কাপের সেমিফাইনাল খেলায় দলটিকে সবাই দেখেন সমীহের চোখে| যদিও সাদা বলে এত উন্নতি সত্ত্বেও টেস্টে এখনও হামাগুড়ি দিচ্ছে দলটি| এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে আসার সম্ভাবনাও মলিন হলো| শুধু আফগানিস্তান নয়, জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডেরও টেস্ট চ্যাম্পিয়নশিপে আসা হচ্ছে না| আইসিসির বার্ষিক বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, আগের মতো ৯টি দল নিয়েই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ| নতুন কোনো কোনো দল অন্তর্ভুক্ত করা হচ্ছে না| অর্থাৎ পূর্ণ সদস্য হয়েও টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরেই থাকছে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড| টেস্ট ক্রিকেটকে গণ্য করা হয় অভিজাতদের খেলা| বিশ^জুড়ে টি-টোয়েন্টি, অনেকগুলো দেশ নিয়ে ওয়ানডে খেলা হলেও টেস্ট খেলে হাতেগোনা ১২টি দল| টেস্ট খেলার শর্তই হলো আইসিসির পূর্ণ সদস্যপদ থাকতে হবে| সেই সদস্যপদ আছে মাত্র ১২ দলের| যেখানে সর্বশেষ সংযোজন আফগানিস্তান ও আয়ারল্যান্ড| আফগানিস্তান টেস্টে এসে বাংলাদেশকে হারিয়ে হইচইও ফেলে দিয়েছিল| তবে আফগানিস্তান, এমনকি তাদের সাথে টেস্ট স্ট্যাটাস পাওয়া আয়ারল্যান্ড আইসিসি র্যাংকিংয়েও নেই| আইসিসি টেস্ট র্যাংকিংয়ে চোখ রাখলে দেখা যাবে, র্যাংকিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া| দ্বিতীয় স্থানে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী দক্ষিণ আফ্রিকা| নিউজিল্যান্ড আছে তৃতীয় স্থানে| ভারত চতুর্থ, ইংল্যান্ড পঞ্চম| শ্রীলঙ্কা ও পাকিস্তানআছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে| অষ্টম স্থানে 'দেশ' না হয়েও টেস্ট স্ট্যাটাস পাওয়া ওয়েস্ট ইন্ডিজ, আর বাংলাদেশ নয়ে| এই ৯ দল নিয়েই হয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ| টেস্ট চ্যাম্পিয়নশিপে না থাকলেও র্যাংকিংয়ের ১০ ন¤^রে আছে জি¤^াবুয়ে| যদিও তাদের রেটিং পয়েন্ট খুবই কম| টেস্ট র্যাংকিংয়ে এই ১০ দলই আছে| যদিও মোট দল ১২টি| আফগানিস্তান ও আয়ারল্যান্ড নেই মূলত যথেষ্ট পরিমাণ টেস্ট খেলা হচ্ছে না বলে| আইসিসির নিয়ম অনুযায়ী, র্যাংকিংয়ের পয়েন্টের হিসেবনিকেশের জন্য ৩ বছর চক্রের সময়ের মধ্যে ৮টি টেস্ট খেলা বাধ্যতামূলক| এখানেই মূলত পিছিয়ে আছে এই দুই দল| তবে আইসিসি এ-ও জানিয়েছে, কখনও এই সীমা স্পর্শ করতে পারলে অবশ্যই র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করা হবে তাদের| অনুমিতভাবেই যেখানে র্যাংকিংয়ে আসার মতো যথেষ্ট টেস্টই খেলা হচ্ছে না, সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ আপাতত রশিদ খান, মোহাম্মদ নবীদের জন্য রীতিমতো বিলাসিতা|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
Printed on: September 24, 2026
July 13, 2026
খেলাধুলা
এবারো টেস্ট চ্যাম্পিয়নশিপে স্থান পাচ্ছেনা আফগানিস্তান
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026