টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়া ভারত হুট করেই যেন টি-টোয়েন্টি ক্রিকেট খেলতেই ভুলে গেছে| নিজেদের সর্বশেষ ৭ টি-টোয়েন্টি ম্যাচে জয়হীন ভারত| এক ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, হেরেছে বাকি ৬ ম্যাচেই| প্রায় সব ম্যাচেই ব্যাটিংয়ে চরম ব্যর্থতার খেসারত দিতে হয়েছে ভারতকে| বিশ^কাপ জেতার পর দল থেকে অধিনায়ক সূর্যকুমার যাদবকে বাদ দিয়েছে ভারত| নতুন অধিনায়ক হিসেবে দলে ঢ়ুকেছেন শ্রেয়াস আইয়ার| আইপিএলে দারুণ এক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আইয়ার| ২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে জেতান শিরোপা, যেখানে মেন্টরের দায়িত্বে ছিলেন ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর| ২০২৫ সালে পাঞ্জাব কিংসকে তুলেছিলেন ফাইনালে| আইয়ারের অধিনায়কত্বে প্রশংসায় পঞ্চমুখ ছিল গোটা ক্রিকেটবিশ^| ভারতেও আইয়ারকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন অনেকে| অবশেষে সেই সুযোগ পেয়েছেনও শ্রেয়াস আইয়ার| তবে তার শুরুটা হয়েছে সম্ভাব্য সবচেয়ে বাজেভাবে| ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হার কিছুটা মেনে নেওয়া গেলেও আয়ারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হার বিশ্বচ্যাম্পিয়নদের জন্য চরম বিব্রতকরই| এমন পরিস্থিতিতে সাবেক ক্রিকেটারদের সমালোচনায় পড়তে হচ্ছে ভারতীয় দলকে, বিশেষ করে ভারতের ব্যাটিংকে| সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক ক্রিকবাজে বলেছেন, ‘আমার মনে হয়, কিছুটা বাড়তি বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে ভারতের| মিডল অর্ডারকে নড়বড়ে মনে হচ্ছে, আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে| এটা সেই ভারতীয় দল নয়, যাদের বিশ^কাপে বা তার আগে দ্বিপাক্ষিক সিরিজে আমরা দেখেছিলাম, যেখানে তারা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিত এবং মনে ভয় ধরিয়ে দিত| সেটা কোথায় গেল?’ এছাড়া প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে এক্স পোস্টে লিখেছেন, ‘মূলত ইংল্যান্ড এমনভাবে খেলে ভারতকে হারিয়েছে, যেটিকে ভারত নিজেদের খেলার ধরন বলে মনে করত| ভারত যদি এই ফলাফলকে তাদের দুর্বলতাগুলো বের করে দেওয়া হিসেবে মেনে নেয়, তাহলে এর থেকে (এই পরাজয় থেকে) অনেক ভালো কিছু হতে পারে|’ আপাতত ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে মাঠে নামছে ভারত| এরপর জি¤^াবুয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে হারের ময়নাতদন্তে বসতে হবে বিসিসিআইয়ের সাথে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
Printed on: September 24, 2026
July 13, 2026
খেলাধুলা
ব্যাটিং দুরবস্থা নিয়ে সমালোচনার মুখে ভারত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026