রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 22, 2026
বিনোদন
বিনোদন

বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে নির্বাচিত অ্যান হ্যাথাওয়ে

Published: April 22, 2026 at 02:14 PM
বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে নির্বাচিত অ্যান হ্যাথাওয়ে

চলতি বছরে পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ কভার স্টার নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে| বিশে^র সবচেয়ে সুন্দরী নারী নির্বাচিত হওয়ার পেছনে রয়েছে তার লড়াই ও বদলে যাওয়ার গল্প| ৪৩ বছর বয়সি অ্যান হ্যাথাওয়ে বলেন, “ক্যারিয়ারের শুরুতে ভাবতাম, নিজের প্রতি কঠোর হলে আমি আরো ভালো শিল্পী হতে পারব| কিন্তু চল্লিশ বছর বয়সে এসে আমি নতুন মাত্রা খুঁজে পেলাম| অ¯^স্তিকর জীবন কাটানোর প্রতি আমার আর কোনো আগ্রহ ছিল না| আমি শুধু জীবনের মজার অংশটুকু উপভোগ করতে চাই|” দীর্ঘ ক্যারিয়ার থেকেই অ্যান হ্যাথাওয়ের এসব উপলব্ধি হয়েছে| ২০০১ সালে ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি| এরপর ‘ব্রোকব্যাক মাউন্টেন’, ‘বিকামিং জেইন’-এর মতো শিল্পধর্মী সিনেমা থেকে শুরু করে ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ কিংবা ‘লা মিজারেবলস’ এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেন| ‘লা মিজারেবলস’ সিনেমার জন্য অস্কার জিতে নেন এই তারকা| চলতি বছরটি ভীষণ ব্যস্ততায় কাটছে অ্যান হ্যাথাওয়ের| এ বছরে মুক্তি পাবে তার অভিনীত পাঁচটি সিনেমা, যার মধ্যে সবচেয়ে আলোচিত ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা টু’| প্রায় দুই দশক পর আবারো অ্যান্ডি স্যাকস চরিত্রে ফিরেছেন; এ যেন নস্টালজিয়া আর নতুন অভিজ্ঞতার এক মিশেল| তার সঙ্গে ফিরেছেন আগের সহশিল্পীরাও| যেমন-মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচি| অ্যান হ্যাথাওয়ের ভাষায়-“এই পুনর্মিলন ছিল ‘সুন্দর ও আনন্দে ভরা এক অভিজ্ঞতা|” ব্যক্তিগত জীবনে জুয়েলারি ডিজাইনার ও প্রযোজক অ্যাডাম শুলমানকে বিয়ে করেছেন অ্যান হ্যাথাওয়ে| ১৩ বছরের দাম্পত্য জীবনে তাদের দুটো পুত্রসন্তান রয়েছে| ব্যক্তিগত জীবনে অ্যানের সবচেয়ে ভরসার মানুষ অ্যাডাম| এ মানুষগুলো অভিনেত্রীকে বাস্তবতার মাটিতে পা রাখতে সাহায্য করেন| হ্যাথাওয়ে ¯^ীকার করেন, এত সাফল্যের পরও জীবনে একটা ‘অবিরাম লড়াই’ থেকে যায়| কিন্তু সেই লড়াইটাকে তিনি ভালোবাসেন| অ্যান হ্যাথাওয়ে বলেন, “আপনি সবসময় খাদের কিনারায় দাঁড়িয়ে থাকেন| আপনি পড়ে যান, আবার কোনোভাবে উঠে দাঁড়ান| কিন্তু আমি এটা ভালোবাসি| আমি ঝুঁকি নিতে ভালোবাসি| আমি মনে করি, আমি সর্বোচ্চ যা আশা করতে পারি তা হলো, আমি যদি যথেষ্ট ভাগ্যবান হই, কাজ চালিয়ে যেতে পারি, তাহলে পেছনে ফিরে তাকিয়ে বলতে পারব-‘ওহ, আমি এটা করেছি|”