বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 12, 2026
খেলাধুলা
খেলাধুলা

কিউইদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু ক্যারিবীয়দের

Published: July 12, 2026 at 11:34 AM
কিউইদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু ক্যারিবীয়দের

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে হোম সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রভিডেন্সে প্রথম ওয়ানডেতে কিউইদের ৭ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। ব্যাট হাতে শতকের কাছাকাছি গিয়ে ম্যাচসেরা হয়েছেন কিসি কার্টি। টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২৬৭ রানে, ১ বল বাকি থাকতে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন ড্যারিল মিচেল। ৭৩ বল মোকাবেলায় ৭টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া উইল ইয়ং ৪৯, মাইকেল ব্রেসওয়েল ২৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া অভিষিক্ত ভিতেল লোইস তিনটি ও গুদাকেশ মোটি একটি উইকেট পান। জবাব দিতে নেমে ৪৮.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২৮ রানে জন ক্যাম্পবেল বিদায় নিলে দলের হাল ধরেন কিসি কার্টি। আকিন অগাস্টে ৩৮ রান করে ফিরলে কার্টিকে সঙ্গ দেন অধিনায়ক শাই হোপ। ১৩১ রানের জুটি করে এই দুইজনই ম্যাচ নিয়ে যান সফরকারীদের ধরাছোঁয়ার বাইরে। কার্টি ১১২ বলে ৯৫ রান করে বিদায় নেন। হোপ ৯২ বলে ৮৫ রান করে থাকেন অপরাজিত। এছাড়া ১৬ বলে ২২ রানের ক্যামিও খেলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শেরফানে রাদারফোর্ড।