ঈদে মুক্তি পাওয়া সিনেমা আফরান নিশোর ‘দম’| দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দাপট দেখানোর পর এবার সারা দেশের অর্ধশতাধিক সিংগেল স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি| আগামীকাল শুক্রবার থেকে দেশের বড় ও নামকরা সিনেমা হলগুলোতে একযোগে প্রদর্শিত হবে রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা| প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে| প্রথম থেকেই সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল| পাইরেসির ঝুঁকি এড়াতে শুরুতে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দিলেও দর্শকদের তুমুল আগ্রহের কথা মাথায় রেখে এবার সিংগেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি সম্পন্ন হয়েছে| এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল জানান, মধুমিতা, শ্যামলী, মণিহার ও শাপলার মতো দেশের শীর্ষস্থানীয় হলগুলোতে সিনেমাটি মুক্তি পাচ্ছে| পরিচালক রেদওয়ান রনি সিনেমাটির এই বড় পরিসরে মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন|জানান, ‘দম’ শুধু একটি সিনেমা নয় বরং এটি বাংলাদেশিদের বিজয়ের গল্প| দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি সাড়া ফেলেছে| উত্তর আমেরিকায় মাত্র এক সপ্তাহে হলের সংখ্যা সাতটি থেকে বেড়ে পঞ্চাশে দাঁড়িয়েছে যা বাংলা সিনেমার বিশ^ব্যাপী চাহিদাকেই প্রমাণ করে| অস্ট্রেলিয়া ও কানাডাতেও দর্শকরা সিনেমাটি দারুণভাবে গ্রহণ করেছেন| সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো| নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, গল্পের দূরদর্শী ভাবনা এবং পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ থাকায় তিনি এই কাজের প্রতি শুরু থেকেই আগ্রহী ছিলেন| নিশোর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর ও জাহিদ হাসান| যার জীবনের গল্প থেকে এই সিনেমা নির্মিত হয়েছে সেই নূর ইসলাম ও তার পরিবারও সিনেমাটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন| ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনের এই চলচ্চিত্রটি যৌথভাবে চিত্রনাট্য করেছেন ˆসয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026