রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 22, 2026
বিনোদন
বিনোদন

গোলাপি শাড়িতে নজর কাড়লেন তিশা

Published: April 22, 2026 at 02:13 PM
গোলাপি শাড়িতে নজর কাড়লেন তিশা

সংবাদ মাধ্যমের পাতায় প্রায়ই শিরোনামে থাকেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা| কখনো অভিনয়ের প্রশংসা, আবার কখনো ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা কর্মকাণ্ডের জেরে আলোচনায় আসেন এই তারকা| অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স নিয়েও বেশ সচেতন তিনি| সামাজিক মাধ্যমে প্রায়ই নিজেকে মেলে ধরেন ভিন্ন ভিন্ন রূপে ও সাজে| এবারও তার ব্যতিক্রম ঘটল না| গত মঙ্গলবার রাতে ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন তিনি| যেখানে তিশার সাজ ও আভিজাত্য ভক্তদের নজর কেড়েছে| ছবিতে তানজিন তিশাকে একটি প্যাস্টেল শেডের কারুকাজ করা শাড়িতে দেখা গেছে| হালকা গোলাপি রঙের এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে ফুল স্লিভ ব্লাউজ এবং গলায় ভারীচকার তার লুকে এনেছে রাজকীয় আভা| কানের দুল আর খোঁপা করা চুল তার এই বিশেষ সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে| মেকআপেও ছিল স্নিগ্ধতার ছাপ| গোলাপী আইশ্যাডো ও লিপস্টিকে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল| ছবির পাশাপাশি তিশার পোজগুলো ছিল বেশ নজরকাড়া| কখনো বসে, আবার কখনো দাঁড়িয়ে মিষ্টি হেসে ফ্রেমবন্দি হয়েছেন তিনি| কোনো ছবিতে তার চোখের মায়াবী চাহনি দিতেও দেখা যাচ্ছে| নিজের এই লুক তিশার কতটা পছন্দ হয়েছে তা বোঝা যায় তার দেওয়া ক্যাপশনেও| লিখেছেন, এই সাজকে ভীষণ ভালোবেসে ফেলেছি| একই ফটোশুটের ছবি আরও একটি পোস্টে শেয়ার করে অভিনেত্রী লেখেন, কথায় নয়, কাজেই পরিচয়| তিশার এই ছবিগুলোতে মুহূর্তেই অসংখ্য লাইক ও কমেন্ট জমা হয়েছে যেখানে ভক্তরা তার সৌন্দর্যের প্রশংসায় মেতেছেন| বেশ কয়েকজনের মন্তব্য এমন, দেখে সুন্দর, অনন্য লাগছে, শাড়িতে মানিয়েছে| বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও ফটোশুটে বেশ ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা| এর আগে ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী| যদিও এই নাটকটি ঘিরে তিশার বিরুদ্ধে একটি বিতর্কও দানা বেঁধেছিল| শুটিং সেটে সহশিল্পী সামিয়া ঐশীকে চড় মারার একটি অভিযোগ ওঠে তার নামে| তবে তিশা ও নাটকটির সংশ্লিষ্ট কলাকুশলীদের দাবি ছিল, এটি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে নয় বরং চরিত্রের প্রয়োজনেই চড় মারার দৃশ্য ধারণ করা হয়েছিল| ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য অভিনেত্রীর ছিল না|