রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 21, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিশ^কাপের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা!

Published: April 21, 2026 at 06:05 PM
বিশ^কাপের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা!

বিশ^কাপে আকাশছোঁয়া টিকিটের দাম শুনে নাভিশ^াস উঠেছে ভক্ত-সমর্থকদের মনে| সম্প্রতি টুর্নামেন্টে পরিবহন খরচও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে| নিউ জার্সি নিশ্চিত করেছে, সেন্ট্রাল নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতাকারীদের ট্রেনে আসতে-যেতে গুনতে হবে ১৫০ ডলার! এরই মাঝে খবর এলো, ফিলাডেলফিয়া ভক্ত-সমর্থকদের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা করেছে| স্থানীয় আয়োজক কমিটি নিশ্চিত করেছে, আসন্ন বিশ^কাপে ম্যাচের পর ট্রেনে ফেরার জন্য কোনো ভাড়া দিতে হবে না ভক্ত-সমর্থকদের| বিশ^কাপ স্পন্সর এয়ারবিএনবি-এর সঙ্গে অংশীদারিত্বের সুবাদে কমিটি এই ব্যবস্থা করতে পেরেছে| বি (ব্রড স্ট্রিট লাইন) ট্রেন নেটওয়ার্কের যে কোনো যাত্রা এর অন্তর্ভুক্ত হবে| বি লাইনের শেষ প্রান্তে লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডের সঙ্গে লাগোয়া এনআরজি স্টেশন থেকে এই সুবিধা পাবেন দর্শক-সমর্থকরা| ম্যাচের হাফটাইম থেকে শুরু করে শেষ বাঁশি বাজার পরবর্তী দুই ঘণ্টা পর্যন্ত যাত্রীরা বিনামূল্যে ট্রেন ভ্রমণ করতে পারবেন| যে কোনো বি লাইন স্টেশন থেকে স্টেডিয়ামে যেতে শুধুমাত্র ২.৯০ ডলার দিতে হবে| এর আগে স্থানীয় ট্রান্সপোর্ট নেটওয়ার্ক গত সপ্তাহে নিশ্চিত করেছিল, তারা টিকিটের দাম বাড়াচ্ছে না| ফিলাডেলফিয়ার এই উদ্যোগ ভক্তদের কাছে সমাদৃত হবে বলে ধারণা| এই শহরে গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে ইকুয়েডর ও আইভরি কোস্ট| গ্রুপ পর্বে ব্রাজিল ও ফ্রান্সের ম্যাচও হবে| এছাড়া ৪ জুলাই আমেরিকার ¯^াধীনতা দিবসের ছুটির দিন এখানে শেষ ষোলোর একটি ম্যাচও হবে| পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এই খবর দিয়েছেন এবং ভক্তরা যেন নিরাপদে ও সাশ্রয়ীভাবে ঘরে ফিরতে পারেন, সেজন্য বিনামূল্যে ট্রেনে ভ্রমণের সুযোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন| এদিকে কানসাস সিটি ও ডালাস টুর্নামেন্টের জন্য দর্শকবান্ধব পরিবহন মূল্য ঘোষণা করেছে| ইংল্যান্ডের ট্রেনিং ক্যাম্প ঘাঁটি কানসাস সিটিতে| তারা বিমানবন্দর থেকে সিটি সেন্টারের ফ্যান ফেস্টিভাল পর্যন্ত ভক্তদের বিনামূল্যে বাসে যাতায়াতের ব্যবস্থা করেছে| টিকিটধারীরা ‘স্টেডিয়াম ডিরেক্ট’ পরিষেবা নিতে পারবেন, যার মধ্যে চারটি পার্ক ও রাইড লোকেশন ব্যবহারসহ ফ্যান ফেস্টিভালে অংশ নিতে ১৫ ডলার খরচ করতে হবে| ১৭ জুন ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার সঙ্গে| ডালাসের উপশহর থেকে সেন্টারপোর্ট স্টেশন পর্যন্ত রাউন্ড ট্রিপে মাত্র ৬ ডলার খরচ করতে হবে ভক্ত-সমর্থকদের| তাদের বাকি পথটুকু যাওয়ার জন্য বিনামূল্যে বাসে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে| আয়োজকরা জানিয়েছে, ফোর্ট ওর্থ থেকে সেন্টারপোর্টে ফেরার জন্য ভাড়া ধরা হয়েছে মাত্র ৪ ডলার|