বিশে^র অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ নতুন এআইভিত্তিক টুল সিম্ফনি এজেন্ট উন্মোচন করেছে টিকটক| নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্র্যান্ড ও কনটেন্ট নির্মাতারা আরও দ্রুত এবং সহজে বিজ্ঞাপন ও প্রচারণার কনটেন্ট ˆতরি করতে পারবেন| টিকটক জানিয়েছে, নতুন এজেন্টিক এআই প্রযুক্তি স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে কনটেন্ট ˆতরিতে সহায়তা করবে| এতে ব্র্যান্ডগুলো ব্যবহারকারীদের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবে| একই সঙ্গে সৃজনশীল ধারণাকে বাস্তবে রূপ দেওয়াও হবে সহজ| বর্তমানে ডিজিটাল বিপণনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং অল্প সময়ে বেশি কনটেন্ট ˆতরি করা জরুরি হয়ে উঠেছে| সেই চাহিদা মাথায় রেখেই ˆতরি করা হয়েছে সিম্ফনি এজেন্ট| এটি টিকটকের বিভিন্ন সৃজনশীল টুলের সঙ্গে সমš^য় করে কাজ করবে| টিকটকের দাবি, একটি সাধারণ ধারণা থেকেই কয়েক মিনিটের মধ্যে বিজ্ঞাপনের খসড়া ˆতরি করা যাবে| দক্ষিণ এশিয়ায় সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিওর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা এআইচালিত চ্যাট ব্যবহার করে টিকটকের জন্য উপযোগী ভিডিও বিজ্ঞাপন ˆতরি করতে পারবেন| নতুন এআই টুলটিতে নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে| এতে এআই-ˆতরি কনটেন্টের লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়েছে| ফলে এআই ব্যবহার হলেও ¯^চ্ছতা বজায় থাকবে| টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনের মহাব্যবস্থাপক সাদি কান্দিল বলেন, টিকটকের মূল শক্তি সৃজনশীলতা| সিম্ফনি এজেন্ট ব্র্যান্ডগুলোকে দর্শকের আগ্রহ বুঝতে, নতুন কনটেন্ট ˆতরি করতে এবং প্রচারণার ফলাফল দ্রুত মূল্যায়ন করতে সহায়তা করবে| এতে উপযুক্ত নির্মাতা ও কমিউনিটিভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়াও সহজ হবে| টিকটকের ভাষ্য, ব্যবহারকারীরা এখন বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক কনটেন্ট বেশি পছন্দ করেন| সেই কারণে এআইনির্ভর এই সৃজনশীল টুল ব্র্যান্ড, নির্মাতা ও ব্যবহারকারীদের মধ্যে নতুন ধরনের সংযোগ ˆতরি করবে| একই সঙ্গে টিকটকে বিপণন কার্যক্রমও আরও কার্যকর হবে|
শিরোনাম
দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা : চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
শিবগঞ্জে এস্কাফ সিরাপ জব্দ বিজিবির
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : তৃতীয় দিনে গোমস্তাপুরের বিশাল জয়
নিয়ামতপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে শ্রেণী বক্তৃতা
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
জয় দিয়ে মৌসুম শুরু করলো রিয়াল
আসিয়ান কাপে খেলছে বাংলাদেশ
Printed on: August 24, 2026
July 05, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
এবার টিকটকে এলো এআই টুল
সর্বশেষ খবর
শিবগঞ্জে এস্কাফ সিরাপ জব্দ বিজিবির
Aug 23, 2026