রাজশাহীতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা| এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন টাইগ্রেস ব্যাটার শারমিন আক্তার| দুর্দান্ত ফিফটি তুলে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তিনি| এমন অনবদ্য এক ইনিংস খেলার জন্য পুরস্কারও পেলেন ডানহাতি এই ব্যাটার| র্যাংকিংয়ে সাপ ধাপ এগিয়েছেন শারমিন| শ্রীলঙ্কা নারী দলের দেওয়া ২০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ| ৫ রানে ২ উইকেট হারানোর পর ৩৪ রান তুলতে না তুলতেই ফেরেন আরও এক ব্যাটার| এরপর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে সামনে থেকে লিড দেন শারমিন আক্তার| দলকে জিতিয়ে ফিরতে না পারলেও খেলেন ম্যাচসেরা ইনিংস| আউট হওয়ার আগে করেন ৮৬ রান| ১২৭ বলে খেলা তার এই ইনিংসটি ১৩টি চারে সাজানো| ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রকাশিত মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে দেখা গেছে, ব্যাটারদের তালিকায় শারমিন উঠে এসেছেন ২২তম স্থানে| সাত ধাপ উন্নতি করে এখন তিনি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে| বাংলাদেশিদের মধ্যে তার পরে অবস্থান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির| একধাপ পিছিয়ে ৩৮তম স্থানে রয়েছেন তিনি| এদিকে বোলারদের তালিকাতেও অগ্রগতি হয়েছে বাংলাদেশিদের| এক ধাপ এগিয়ে ১৩ ন¤^রে উঠে এসেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার| শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি| বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই রয়েছেন সবার ওপরে| লেগ স্পিনার রাবেয়া খান এক ধাপ উন্নতি করে জায়গা করে নিয়েছেন ২০তম স্থানে| পেসার মারুফা রয়েছেন যৌথভাবে ৪৩তম স্থানে আছেন| বরাবরের মতোই ব্যাটিং র্যাংকিংযের এক ন¤^রে অবস্থান করছেন ভারতীয় ওপেনার শ্রীতি মান্ধানা| বোলিংয়ে সবার ওপরে অবস্থান অ্যালেনা কিংয়ের| আর ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে অবস্থান অজি তারকা অ্যাশলে গার্ডনারের|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 21, 2026
খেলাধুলা
র্যাংকিংয়ে উন্নতি হলো বাংলাদেশের মেয়েদের
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026