মা সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী| বাবা বলিউডের সফল প্রযোজক বনি কাপুর| সেই সুবাদে অভিনয় জগতে চলার পথ সব সময় মসৃণ ছিল জাহ্নবী কাপুরের| বড় প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমায় অভিনয়ের সুযোগও পেয়েছেন| একাধিক সিনেমায় বড় তারকারা ছিলেন সহশিল্পী| তারপরও তারকাখ্যাতির দৌড়ে অনেকের চেয়ে পিছিয়ে জাহ্নবী| যে কারণে বনি কাপুর নিজ কন্যার জন্য বাছাই করেছেন এমন একটি সিনেমা, যার মাধ্যমে জাহ্নবী নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে চলেছেন| ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, বলিউডের অন্যতম এভারগ্রিন ক্ল্যাসিক সিনেমা ‘ওহ সাত দিন’-এর রিমেক করতে চলেছেন বনি কাপুর| যেখানে নন্দিত অভিনেত্রী পদ্মিনী কোলাপুরীর ‘মায়া’ চরিত্রটি পর্দায় তুলে ধরবেন জাহ্নবী কাপুর| সেই সুবাদে আবেদনমায়ী তারকার খোলস ছেড়ে এবার সুযোগ এসেছে অভিনয়ের মুনশিয়ানা তুলে ধরার মোক্ষক সুযোগ এসেছে জাহ্নবীর জন্য| এই অভিনেত্রীর জন্য আরেকটি সুখবর হলো, ‘ওহ সাত দিন’ সিনেমার রিমেকে তাঁর সহশিল্পী হিসেবে ভাবা হচ্ছে সুপারস্টার রণবীর কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রাকে| সব মিলিয়ে বিষয়টি অভিনেত্রীর জন্য সোনায় সোহাগা, তা বলার অপেক্ষা রাখে না| ভারতীয় সংবাদ মাধ্যম থেকে আরও জানা গেছে, চলতি বছর ‘ওহ সাত দিন’ সিনেমা মুক্তির ৪৩তম বছর পূর্ণ হয়েছে| ১৯৮৩ সালের প্রথমবার এই সিনেমার মাধ্যমে প্রধান চরিত্র পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছিলেন অনিল কাপুর| ৪৩ বছর পূর্তির এই বিশেষ মুহূর্তে এ সিনেমার অজানা ইতিহাস ভাগ করে নিয়েছেন বনি কাপুর| পাশাপাশি এও জানিয়েছেন, আজ যদি এই সিনেমার আধুনিক রিমেক হয়, তবে কাস্টিংয়ে কোন তারকাদের রাখবেন| বনি কাপুর স্পষ্ট করে বলেছেন, এই আইকনিক সিনেমার রিমেক হলে মূল তিনটি চরিত্রের জন্য তাঁর স্পষ্ট ভিশন রয়েছে| অনিল কাপুর অভিনীত ‘প্রেম প্রতাপ’ চরিত্রে তিনি বেছে নেবেন এ প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা রণবীর কাপুরকে| পাশাপাশি পদ্মিনী কোলাপুরী অভিনীত প্রধান নারী চরিত্র ‘মায়া’র ভূমিকায় দেখতে চান তাঁর কন্যা জাহ্নবী কাপুরকে| অন্যদিকে নাসিরুদ্দিন শাহের ‘ডা. আনন্দ’ চরিত্রটিতে সিদ্ধার্থ মালহোত্রা হতে পারে সেরা নির্বাচন| তবে পছন্দের অভিনেতা, অভিনেত্রীর কথা বললেও কবে নাগাদ রিকেম এই সিনেমার কাজ শুরু করেবন, তা এখনও স্পষ্ট করে জানাননি|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026