বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 01, 2026
বিনোদন
বিনোদন

বিতর্কের মুখে পড়লো অজয়ের ‘চৌহান’

Published: July 01, 2026 at 01:31 PM
বিতর্কের মুখে পড়লো অজয়ের ‘চৌহান’

মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে অজয় দেবগনের আসন্ন সিনেমা ‘চৌহান’| টিজার প্রকাশের পর একের পর এক সমালোচনার জন্ম দিচ্ছে সিনেমাটি| প্রথমে কাশ্মীরের সংঘাতের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন ওঠে| এবার সিনেমার একটি সংলাপ ও শিরোনামকে কেন্দ্র করে আপত্তি জানিয়েছে ভারতের ক্ষত্রিয় পরিষদ| টিজারে একটি সংলাপ শোনা যায়- ‘পাঠানদের বলো, চৌহান আসছে...’| এই সংলাপকে কেন্দ্র করেই ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি| তাদের দাবি, ‘চৌহান’ রাজপুত সম্প্রদায়ের একটি ঐতিহাসিক পরিচয়| সেই পরিচয়কে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বার্তার সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হয়েছে, যা রাজপুতদের ভাবাবেগে আঘাত করেছে| এক বিবৃতিতে ক্ষত্রিয় পরিষদ জানায়, রাজপুত পরিচিতিকে এমন একটি রাজনৈতিক বয়ানের অংশ করা হয়েছে, যা ওই সম্প্রদায়ের আদর্শ ও ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়| বাণিজ্যিক ¯^ার্থে একটি ঐতিহাসিক পরিচয় ব্যবহার করে বিভাজনের পরিবেশ ˆতরি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের| সংগঠনটির ভাষ্য, বর্তমানে ক্ষত্রিয় সমাজের নানা বাস্তব সমস্যা খুব একটা আলোচনায় না এলেও সিনেমার প্রচারে তাদের সম্প্রদায়ের নাম ব্যবহার করা হচ্ছে| এতে ভুল বার্তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে| নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ক্ষত্রিয় পরিষদ ইতিহাসের কয়েকটি উদাহরণও তুলে ধরেছে| তাদের দাবি, রাজপুতরা বরাবরই সর্বধর্ম সমš^য় ও পারস্পরিক সম্মানের নীতিতে বিশ^াসী| বিবৃতিতে উল্লেখ করা হয়, খানুয়ার যুদ্ধে মেহমুদ লোদি মহারানা সাঙ্গার নেতৃত্বে যুদ্ধ করেছিলেন| হলদিঘাটির যুদ্ধে মহারানা প্রতাপের সেনাবাহিনীর একটি অংশের নেতৃত্ব দেন হাকিম খান সুর| এছাড়া শের শাহ সুরি কর্মজীবনের শুরুতে রাজা রাইসাল শেখাওয়াতের অধীনে দায়িত্ব পালন করেছিলেন বলেও উল্লেখ করা হয়েছে| ক্ষত্রিয় পরিষদের দাবি, ‘পাঠানদের বলো, চৌহান আসছে’- এই সংলাপের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে রাজপুত সম্প্রদায়কে সাম্প্রদায়িক বার্তার সঙ্গে যুক্ত করার চেষ্টা হয়েছে, যা ইতিহাসের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়| যদিও এ বিষয়ে এখন পর্যন্ত অজয় দেবগন বা সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি| একইভাবে ক্ষত্রিয় পরিষদও এখনো কোনো আইনি পদক্ষেপ নেয়নি| তবে প্রয়োজনে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ইঙ্গিত দিয়েছে| মুক্তির আগেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ায় ‘চৌহান’ শেষ পর্যন্ত দর্শকদের কতটা আগ্রহ ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়|