বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 30, 2026
বিনোদন
বিনোদন

বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো ‘সুপারগার্ল’

Published: June 30, 2026 at 12:38 PM
বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো ‘সুপারগার্ল’

গত শুক্রবার বিশ^ব্যাপী মুক্তি পেয়েছে ডিসি কমিকসের নতুন সুপারহিরো ছবি ‘সুপারগার্ল’| মুক্তির আগে প্রত্যাশা ছিল বেশ| কিন্তু মুক্তির পর হতাশ করল ছবিটি| সমালোচকরা ছবিটি পছন্দ করেননি| অধিকাংশ রিভিউতে মিলেছে নেতিবাচক মন্তব্য| ছবির নাম ভূমিকায় আছেন মিলি অ্যালকক| তার অভিনয় নিয়ে অবশ্য সন্তুষ্ট সকলে| কিন্তু ছবিটির দুর্বল দিক এর চিত্রনাট্য ও পরিচালনা| ভ্যারাইটিসহ বিভিন্ন গণমাধ্যমে এই দুটি বিষয়ের কড়া সমালোচনা করা হয়েছে| এসবের প্রভাব পড়ছে বক্স অফিসেও| সুপারহিরো ছবি হিসেবে হতাশাজনক সূচনা হলো ‘সুপারগার্ল’-এর| প্রথম তিন দিনে ছবিটির আয় ৬ কোটি ৬০ লাখ ডলার| এর মধ্যে উত্তর আমেরিকা থেকে আয় করেছে ৩ কোটি ৮০ লাখ ডলার| বাকিটা এসেছে আন্তর্জাতিক বাজার থেকে| প্রথম উইকেন্ডে এই আয়ে চিন্তার ভাঁজ প্রযোজক-পরিবেশকের কপালে| কারণ ছবিটির পেছনে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার| সেই লগ্নি তুলে লাভের ঘরে ঢ়ুকতে পারবে কিনা, তা একদম অনিশ্চিত| এর আগে গত বছর ডিসি কমিকসের ‘সুপারম্যান’ মুক্তি পেয়েছিল| সেটি বিশ^ব্যাপী ৬১ কোটি ৮০ লাখ ডলার আয় করেছিল| ‘সুপারগার্ল’ যে এর ধারেকাছেও যেতে পারবে না, তা সহজেই অনুমেয়| এদিকে বর্তমানে আন্তর্জাতিক বক্স অফিসে দাপট দেখাচ্ছে অ্যানিমেটেড ছবি ‘টয় স্টরি ৫’| ডিজনি ও পিক্সার-এর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিটি দ্বিতীয় উইকেন্ডে আয় করেছে ৮ কোটি ৯১ লাখ ডলার| মুক্তির মাত্র ১২ দিনে ছবিটির মোট আয় ৫৮ কোটি ৫০ লাখ ডলার| ধারণা করা হচ্ছে, শিগগিরই এটি ‘টয় স্টরি ৪’-এর আয়কে (১০৭ কোটি) ছাড়িয়ে এ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়বে|