বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
June 30, 2026
বিনোদন
বিনোদন

১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

Published: June 30, 2026 at 12:37 PM
১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলে মাত্র চার দিনেই ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত বলিউড কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’| মুক্তির প্রথম তিন দিনের মাথায় উইকএন্ড পেয়ে আয়ে বেশ এগিয়ে যায় সিনেমাটি| প্রথম কর্মদিবসে অর্থাৎ চতুর্থ দিনে বেশ খানিকটা আয় কমলেও ১০০ কোটি ছাড়িয়ে যায় আহমেদ খান পরিচালিত এই সিনেমাটি| স্যাকনিল্ক থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চার দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস কালেকশন বা বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১০৬ কোটি ৪৮ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩৮ কোটি ৫৭ লাখ টাকা)| এর মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে মোট গ্রস আয় এসেছে ৮৬ কোটি ৫৩ লাখ রুপি, যার নেট কালেকশন ৭২ কোটি ২৫ লাখ রুপি| অন্যদিকে আন্তর্জাতিক বা ওভারসিজ বাজার থেকে সিনেমাটি এ পর্যন্ত তুলে নিয়েছে ১৯ কোটি ৯৫ লাখ রুপি| মুক্তির চতুর্থ দিনে অর্থাৎ গত সোমবার ভারতের ১০ হাজার ৯২২টি শো থেকে সিনেমাটি নেট সাড়ে ৮ কোটি রুপি এবং ওভারসিজ থেকে আরও ৩ কোটি রুপি আয় করে; বিশ^ব্যাপী একশো কোটির অভিজাত ক্লাবে নিজের নাম লেখায় ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’| এর আগে গত বৃহস্পতিবার অগ্রিম প্রদর্শনী বা পেইড প্রিভিউয়ের মাধ্যমে ৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করে ভারতের বক্স অফিসে খাতা খোলে সিনেমাটি| এরপর মুক্তির প্রথম দিন শুক্রবারে ১৫ কোটি ২৫ লাখ এবং দ্বিতীয় দিন শনিবারে ২০ কোটি রুপি আয় করে এটি| সাপ্তাহিক ছুটির দিন রোববারে সিনেমাটি তার সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপি সংগ্রহ করে| কর্মদিবসের প্রথম দিন সোমবারে এসে আয়ের ক্ষেত্রে ¯^াভাবিক পতন লক্ষ্য করা গেলেও সাড়ে ৮ কোটি রুপির এই সংগ্রহকে দীর্ঘমেয়াদি সফলতার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা| মূলত পারিবারিক দর্শক ও ফ্র্যাঞ্চাইজিপ্রেমীদের আকর্ষণের কারণেই সিনেমাটি কর্মদিবসেও ভালো ব্যবসা ধরে রাখতে পেরেছে| উল্লেখ্য, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাটি ২০০৭ সালের ব্লকবাস্টার ‘ওয়েলকাম’ এবং ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’-এর পর এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি| সাম্প্রতিক সময়ের অন্যতম বড়| তারকাবহুল এই সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, আফতাব শিবদাসানি এবং জ্যাকি শ্রফের মতো একঝাঁক জনপ্রিয় তারকা|