বাংলাদেশে ফুটবল বিশ^কাপ কিংবা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট মানেই উন্মাদনার চরম শিখর| সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও ছড়িয়ে পড়ে এই ফুটবল জ্বর| প্রিয় দলের জার্সি গায়ে জড়ানো, সামাজিক মাধ্যমে তর্ক-বিতর্ক আর পছন্দের খেলোয়াড়কে নিয়ে মেতে ওঠেন তারকারা| বাংলাদেশে ফুটবল উন্মাদনা মানেই মূলত আর্জেন্টিনা আর ব্রাজিলের চিরন্তন ˆদ্বরথ| তবে এই চেনা স্রোতের বিপরীতে গিয়ে নিজের ভিন্ন পছন্দের কথা জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান| ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ফুটবল নিয়ে নিজের ভালো লাগার পাশাপাশি ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ আড্ডা-গল্পে শেয়ার করেছেন তিনি| সাক্ষাৎকারে ফুটবলে নিজের আগ্রহের কথা জানিয়ে জয়া আহসান হাসতে হাসতে বলেন, ফুটবলে আমার বেশ আগ্রহ আছে| শেষবার রাশিকায় গিয়ে গ্যালারিতে বসে বিশ^কাপ দেখেছিলাম, তবে এবার আর যাওয়া হয়নি| পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়| রোনালদোকে খুব ভালো লাগে| কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে| এদিকে, দীর্ঘদিন ধরে কলকাতার চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন জয়া আহসান| ওপারে কাজের অভিজ্ঞতা এবং টলিউডে নিজের অবস্থান নিয়ে তিনি স্পষ্ট জানান, আমি বাংলা ছবির জন্য কাজ করি| এটা ঠিক যে আমি আরেকটি দেশের পাসপোর্ট ক্যারি করি, কিন্তু এতদিন ধরে এখানে কাজ করছি যে কোনোভাবে মনে হয় না আমি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ| যদি এখানকার বাসিন্দা হতাম, তাহলেও হয়তো যে পরিমাণ কাজ করছি এইটুকুই করতাম|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর
দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা
চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি
তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি
দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
Aug 25, 2026