মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
June 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি : সব মাধ্যমিক বিদ্যালয়ে র‌্যালি ও বৃক্ষরোপণ

Published: June 29, 2026 at 02:30 PM
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি : সব মাধ্যমিক বিদ্যালয়ে র‌্যালি ও বৃক্ষরোপণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে|

প্রধানমন্ত্রীর তারেক রহমান সোমবার ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে একযোগে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন| রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন ˆমত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন|

সকালে জেলাশহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় র‌্যালি ও বৃক্ষরোপণ করে| বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে| পরে বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা|

কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন অংশ নেন| 

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে| একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানানো হয়|

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শিক্ষায় শিখন ত্বরাšি^তকরণ (এলএইএসই) প্রকল্পের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়|

এদিকে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে| বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়|

একই কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়| 

বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. রওশনয়ারা| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রকৌশলী ও অভিভাবক মো. আব্দুল ওয়াহিদ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদ রানা ও মো. শফিউল আজমসহ অন্যরা|  

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জের সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, ছত্রাজিতপুর আলেয়া মাদ্রাসা, নয়ালাভাংগা বালিকা উচ্চ বিদ্যালয়, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়, শিকারী মডেল বালিকা বিদ্যালয়সহ প্রতিটি বিদ্যালয়ে র‌্যালি ও বৃক্ষের চারা রোপণ করা হয়|