রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
June 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

Published: June 29, 2026 at 02:29 PM
বসুন্ধরা শুভসংঘের  সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যানবাহন চালক ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ|  সোমবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোচালক, সিএনজি চালকসহ বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের হাতে এসব প্রচারপত্র তুলে দেওয়া হয়|

এ সময় উপস্থিত ছিলেন— বসুন্ধরা শুভসংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো. রফিকুল আলম, সভাপতি মো. আসিফুর রহমান, সহসভাপতি মো. জহুরুল ইসলাম, ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল ইসলাম, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মো. আফসার আলী, নারীবিষয়ক সম্পাদক ইসমাত জাহান সাথী, কোষাধ্যক্ষ সায়েমা আলম সৃষ্টি, সদস্য মো. সাইফ আলী, চিত্রশিল্পী সমর সাহাসহ অন্যরা|