বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
June 29, 2026
বিনোদন
বিনোদন

সম্পর্কের ইতি টানছেন কোর্টনি-জনি জুটি

Published: June 29, 2026 at 10:58 AM
সম্পর্কের ইতি টানছেন কোর্টনি-জনি জুটি

দীর্ঘ ১৩ বছর প্রেমের পর সম্পর্কের ইতি টানলেন জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেত্রী কোর্টনি কক্স এবং স্নো প্যাট্রোল ব্যান্ডের মিউজিশিয়ান জনি ম্যাকডেইড| পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তারকা জুটির বিচ্ছেদের খবর নিশ্চিত করা হয়েছে| এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকার পর এই জুটি আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন| প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২০২৫ সালের সেপ্টে¤^রে ইউএস ওপেনে এই জুটিকে একসঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল| এর আগে একই বছরের জুলাইয়ে জনির ৪৮তম জন্মদিনে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন শুভেচ্ছা বার্তাও শেয়ার করেছিলেন কোর্টনি| তবে এরপর দীর্ঘ সময় তাদের আর একসঙ্গে দেখা যায়নি| কোর্টনি কক্স ও জনি ম্যাকডেইডের প্রেমের শুরু হয়েছিল ২০১৩ সালের শেষের দিকে| এক হাউস পার্টিতে পরিচয়ের পর তারা ডেটিং শুরু করেন| সম্পর্কের ৯ মাসের মাথায় তারা বাগদান সম্পন্ন করলেও ২০১৫ সালের শেষের দিকে তা ভেঙে যায়| পরের বছর ২০১৬ সালে তারা আবারও এক হলেও নতুন করে আর বাগদান করেননি| এর আগে ২০২৪ সালের এপ্রিলে এক চ্যাট শোতে কোর্টনি প্রকাশ করেছিলেন, তাদের প্রথম বিচ্ছেদটি একটি কাপল থেরাপি সেশনের সময় ঘটেছিল|