বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
June 29, 2026
বিনোদন
বিনোদন

‘আওয়ারাপন ২’ নিয়ে ফিরছেন ইমরান হাশমি

Published: June 29, 2026 at 10:57 AM
‘আওয়ারাপন ২’ নিয়ে ফিরছেন ইমরান হাশমি

বলিউডের কাল্ট সিনেমার কথা উঠলেই যে কয়েকটি ছবির নাম অনিবার্যভাবে আসে, তারমধ্যে অন্যতম ‘আওয়ারাপন’| ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত মোহিত সুরি পরিচালিত এই গ্যাংস্টার-ঘরানার ট্র্যাজিক প্রেমের গল্পটি মুক্তির সময় বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও সময়ের সঙ্গে এটি দর্শকদের কাছে কাল্ট মর্যাদা অর্জন করে| বিশেষ করে ছবির গল্প, ইমরান হাশমির অভিনয় এবং হৃদয়স্পর্শী গান আজও সিনেমাপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়| প্রায় ১৯ বছর পর সেই ছবির সিকুয়েল ‘আওয়ারাপন ২’ নিয়ে ফিরছেন প্রযোজক মুকেশ ভাট| তবে এবার পরিচালকের আসনে নেই মোহিত সুরি| তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন নীতিন কাক্কর| ছবির প্রধান চরিত্রে আবারও থাকছেন ইমরান হাশমি| তাঁর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দিশা পাটানি| এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শাবানা আজমিকে| ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির আগে টানা এক মাসব্যাপী চলবে ‘আওয়ারাপন ২’-এর প্রচার কার্যক্রম| প্রথমে চলতি বছরের এপ্রিলেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়| বলিউডের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ‘ধুরন্ধর’ ও ‘টক্সিক’এর মতো বড় বাজেটের ছবির সঙ্গে বক্স অফিস সংঘর্ষ এড়াতেই মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে| নতুন সূচি অনুযায়ী, ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি| ‘আওয়ারাপন’ মানেই দর্শকদের কাছে তার কালজয়ী গান| তাই সিকুয়েলেও সংগীতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা| নতুন রোমান্টিক গানের পাশাপাশি প্রথম ছবির জনপ্রিয় ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’র নতুন সংস্করণও রাখা হতে পারে বলে জানা গেছে| সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকি| বলিউড বিশ্লেষকদের মতে, ছবিটি ইমরান হাশমির ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে| একই সঙ্গে দিশা পাটানির জন্যও এটি একটি বড় পরীক্ষা| কাল্ট একটি ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা|