সোমবার ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 29, 2026
June 29, 2026
বিনোদন
বিনোদন

নতুন গান নিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

Published: June 29, 2026 at 10:55 AM
নতুন গান নিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

বর্ষার আগমনী বার্তার সঙ্গেই সুরের আকাশে জমল ‘মেঘ’| শ্রোতাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর নতুন গান হিসেবে মুক্তি পেতে যাচ্ছে এটি| আর এই গানের হাত ধরেই কোক স্টুডিওর মঞ্চে রাজকীয় প্রত্যাবর্তন করছেন দেশের জনপ্রিয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব| তার সঙ্গে সমকালীন কণ্ঠের জাদু ছড়াতে যুক্ত হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী মাশা ইসলাম ও মৌসুমি| সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি একযোগে অবমুক্ত করা হয়| আষাঢড়ের আবহকে কেন্দ্র করে ˆতরি ‘মেঘ’ গানটি মূলত বাংলা শাস্ত্রীয় সংগীতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সমকালীন আধুনিক সুরের এক অনন্য মেলবন্ধন| গানটির নেপথ্যে রয়েছেন দেশের অন্যতম শীর্ষ সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব| গানটির অন্যতম বড় চমক হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে একেবারে নতুন ঘরানায় উপস্থাপন করা| রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে, এর সঙ্গে আধুনিক ‘স্পোকেন ওয়ার্ড’ বা কথ্য রূপের সংযোজন করা হয়েছে| ফলে পরিচিত ভাবনাই শ্রোতাদের সামনে হাজির হচ্ছে সম্পূর্ণ নতুন এক আঙ্গিকে| বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা বরাবরই বিশেষ অনুপ্রেরণার উৎস| সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে তুলে ধরেছে ‘মেঘ’| শাস্ত্রীয় প্রভাব ও সমকালীন সংগীতের সংমিশ্রণে গানটি শ্রোতাদের জন্য নিয়ে এসেছে বর্ষাকে নতুনভাবে অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা| প্রসঙ্গত, মোগল সম্রাট আকবরের রাজসভার নবরত্নের অন্যতম সংগীতসম্রাট তানসেন প্রাচীন মল্লার রাগের পরিমার্জন করে এই রাগটি সৃষ্টি করেছিলেন| তানসেন যখন এই রাগ গাইতেন, তখন নাকি আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি নামত! মল্লার পরিবারের সবচেয়ে প্রভাবশালী ও কঠিন এই রাগের ছোঁয়াতেই ‘মেঘ’ গানে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি|