রবিবার ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যবেক্ষণে যুগ্ম সচিব ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫১টি গাছের চারা রোপণ করল মুক্তমহাদল সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী ব্রাজিলের কাছে হারের পরই পদত্যাগ করলেন স্কটিশ কোচ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড নকআউট পর্বের টিকেট পেলো যারা শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবীয়দের বিশ্বরেকর্ড এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা : সিসিটিভির পাশাপাশি থাকবে বডি ক্যাম বাংলাদেশে ১২ চীনা প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব নতুন উদ্যোক্তা কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে : শিল্পমন্ত্রী
Printed on: June 28, 2026
June 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যবেক্ষণে যুগ্ম সচিব

Published: June 28, 2026 at 02:08 PM
চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যবেক্ষণে যুগ্ম সচিব

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| রবিবার অনুষ্ঠিত ক্যাম্পেইনে জেলার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে| 

সকাল ৯টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের টিকা কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিকুল আলম| 

এসময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন|

উল্লেখ্য, এবার জেলায় ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সিভিল সার্জন অফিস| তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্য নির্ধারণ করা হয়| এর বিপরীতে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৬২৭ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩ হাজার ৬৮৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে|

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ২০৪টি টিকা কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়| এজন্য ৮৮ জন স্বাস্থ্যকর্মী, ১৭৯ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন|

এর আগে সিভিল সার্জন জানিয়েছিলেন— ২৮ জুন কোনো শিশু যদি অসুস্থ থাকে তবে তাদের ভিটামিন খাওয়ানো হবে না| সুস্থ হয়ে গেলে পরবর্তী ১০ দিনের মধ্যে নির্ধারিত টিকাদান কেন্দ্রে খাওয়ানো হবে| এছাড়া যারা এরই মধ্যে হামের কারণে এই টিকা খেয়েছে, তাদেরকে ২৮ জুন ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে না| 

উদ্বোধন অনুষ্ঠানে ভিটামিন ‘এ’ প্লাসের গুণাগুণ তুলে ধরে বলা হয়, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি দূরীকরণ, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| তাই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো খুবই জরুরি|