সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
June 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫১টি গাছের চারা রোপণ করল মুক্তমহাদল

Published: June 28, 2026 at 02:07 PM
৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫১টি গাছের চারা রোপণ করল মুক্তমহাদল

৫১টি গাছের চারা রোপণ করে চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ&যাপন করা হয়েছে| বর্ণাঢ্য আয়োজনে রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর রেললাইনের ধারে ওষুধি, ফুল ও ফলদ গাছের চারা রোপণ করা হয়|

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন— আলীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অহেদুল ইসলাম, সহকারী শিক্ষক খসরু পারভেজ টিপু, রোভার স্কাউটের সদস্য মোহা. আতিক রাইহান, মো. মাঝহারুল ইসলাম, মো. তানভির হাসান, মো. মুজাহিদ হাসান, মোসা. সুমাইয়া খাতুন ও মোসা. আইনুন নাহারসহ অন্যরা|

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়তেই মুক্তমহাদলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ৫১টি বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয় বলে আয়োজকরা জানান|

এদিকে বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়| র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে| 

পরে মুক্তমহাদল ভবনে এক আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়|

এসব অনুষ্ঠানে মুক্তমহাদলের স্থানীয় নেতৃবৃন্দ, রোভার স্কাউটের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|