বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
June 28, 2026
বিনোদন
বিনোদন

লাইব্রেরি খুললেন ডুয়া লিপা

Published: June 28, 2026 at 11:58 AM
লাইব্রেরি খুললেন ডুয়া লিপা

বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা এবার গানের বাইরেও আলোচনায়| বিয়ে করার মাত্র এক সপ্তাহের মধ্যেই পর্তুগালে নিষিদ্ধ ও সেন্সর হওয়া বই নিয়ে একটি বিশেষ লাইব্রেরি চালু করেছেন তিনি| ‘ম্যানিফেস্টো লাইব্রেরি’ নামে এই উদ্যোগটি ডুয়া লিপার ২০২১ সালে শুরু করা বইপাঠভিত্তিক প্ল্যাটফর্ম সার্ভিস৯৫-এর বাস্তব রূপ| পর্তুগালের ঐতিহাসিক লিভরারিয়া লেলো বইয়ের দোকানে আনুষ্ঠানিকভাবে লাইব্রেরিটির যাত্রা শুরু হয়| প্রাথমিকভাবে এটি লিভরারিয়া লেলোর ১২০ বছর পূর্তি উদযাপনের অংশ হলেও, পরবর্তীতে লাইব্রেরিটি স্থায়ীভাবে সেখানেই থাকবে| এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডুয়া লিপা বলেন, ‘সার্ভিস৯৫ বুক ক্লাব শুরু করার সময় আমার লক্ষ্য ছিল, এটি যেন বিশে^র যেকোনো প্রান্তের লেখক ও পাঠকদের জন্য একটি আশ্রয় হয়ে ওঠে| বই মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে| কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবাই তা চায় না|’ তিনি এই উদ্যোগকে নিজের ‘স্বপ্নের সহযোগিতা’ বলে উল্লেখ করেন| তার ভাষায়, লাইব্রেরির ১০০টি বই এমন সব রচনা, ‘যেগুলো প্রশ্ন করেছে, অথবা নিজেরাই প্রশ্নের মুখে পড়েছে|’ অনেক লেখক তাদের লেখার জন্য জীবনের মূল্যও দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি| লাইব্রেরির সংগ্রহে রয়েছে ‘দ্য হেন্ডমেইড’স টেল’র লেখক মার্গারেট অ্যাটউড, ‘ফেলন’র লেখক রেজিনাল্ড ডোয়েন বেটস, পাশাপাশি সালমান রুশদি এবং ওলগা তোকারচুকের বইও| ডুয়া লিপা বলেন, ‘এই লাইব্রেরি হারিয়ে যাওয়া বই, সাহসী লেখক এবং স্বাধীনভাবে পড়তে চাওয়া পাঠকদের প্রতি শ্রদ্ধা| এখানে এসে নিজেই সিদ্ধান্ত নিন, কোন বই এই তাকের যোগ্য| কারণ কখনো কখনো সবচেয়ে সাহসী কাজ হলো একটি বই পড়া এবং সেটি নিয়ে আলোচনা করা|’ বইয়ের প্রতি ডুয়া লিপার ভালোবাসা নতুন নয়| তার সার্ভিস৯৫ বুক ক্লাব দীর্ঘদিন ধরেই পাঠকদের কাছে জনপ্রিয়| সম্প্রতি তিনি ক্যালাম টার্নারকে বিয়ে করেছেন| মজার বিষয় হলো, দুজনের প্রথম পরিচয় হয়েছিল একটি বারে, যখন তারা দুজনই ‘ট্রাস্ট’ বইটি পড়ছিলেন|