সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
June 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হোন্ডা ম্যাংগো ফেস্টে বাইকারদের মিলনমেলা

Published: June 27, 2026 at 03:26 PM
চাঁপাইনবাবগঞ্জে হোন্ডা ম্যাংগো ফেস্টে বাইকারদের মিলনমেলা


চাঁপাইনবাবগঞ্জে ‘হোন্ডা ম্যাংগো ফেস্ট’ অনুষ্ঠিত হচ্ছে| শনিবার সকাল থেকে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই ফেস্ট অনুষ্ঠিত হয়| আজ রবিবার সকালে শেষ হবে এ হোন্ডা ম্যাংগো ফেস্ট| 

চাঁপাইনবাবগঞ্জের ডিলার শিশির হোন্ডার সহযোগিতায় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আমের রাজধানীতে এই ম্যাংগো ফেস্টের আয়োজন করেছে| এই ফেস্ট চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ সারাদেশ থেকে আসা হোন্ডা ব্যবহারকারী ও রাইডারদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়|

এ উপলক্ষে শনিবার সকালে দলবদ্ধভাবে বাইক চালানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা, হোন্ডা বাইকারদের জন্য ¯^াস্থ্য পরীক্ষা, ফান গেমস, লাইভ মিউজিক অনুষ্ঠিত হয়|

বিকেলে হোন্ডা ম্যাংগো ফেস্টের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও কেক কাটা হয়| বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও সুসুমু মরিমওয়া| বিশেষ অতিথি ছিলেন— নবাবগঞ্জ সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. রজব আলী, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সিএমও শাহ মোহাম্মদ আশেকুর রহমান, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জ শোরুমের প্রোপ্রাইটার মো. সারোয়ার মুর্শেদসহ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের বিভিন্ন স্তরের কর্মকর্তারা|

উল্লেখ্য, হোন্ডা ম্যাংগো ফেস্টে আম খাওয়া প্রতিযোগিতা, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বারবিকিউ পার্টি ও বিনোদনমূলক খেলার আয়োজন করা হয়|