সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
June 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয়সিরাপ এস্কাফ জব্দ

Published: June 27, 2026 at 03:17 PM
৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয়সিরাপ এস্কাফ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি| শনিবার ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে এই সিরাপ জব্দ করা হয়| 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন| 

তিনি আরো জানান, শনিবার ভোর পৌনে ৫টার দিকে ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপির একটি টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালায়| অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়| জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার দাম ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা| জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে|

তিনি আরো জানান, এছাড়াও ৫৩ বিজিবি চলতি জুন মাসে ১ জন আসামিসহ ১ হাজার ১৬১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে| যার আনুমানিক বাজার দাম ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা|

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ করাসহ যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সকল সময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে|