বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নাচোলে সেলাইমেশিন ও বাইসাইকেল বিতরণ নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ৩৪২ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন : গ্রেপ্তার এক, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু দুই বছর পর রবিবার থেকে ভারতের পর্যটক ভিসা চালুর ঘোষণা ভেনেজুয়েলায় মানবিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র : মার্কো রুবিও ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে : ইউএসজিএস
Printed on: June 25, 2026
June 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Published: June 25, 2026 at 02:31 PM
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের  বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে| একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে|  বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়|

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ| বিশেষ অতিথি ছিলেন— নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুক| 

প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান| তিনি বলেন, ডিজিটাল যুগে শিক্ষাও হবে ডিজিটাল| 

তিনি চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষে বিভিন্ন বিভাগের ল্যাব ও আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ও নতুন উপকরণ উদ্বোধন করেন| এসময় তিনি বলেন— জেলা পরিষদের এবারের বাজেটে মেধাবী শিক্ষার্থীদের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ রেখেছি| যারা দরিদ্র পরিবারের সন্তান, টাকার অভাবে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পেয়েও ভর্তি হতে পারছে না, তারা আবেদন করলে তাদেরকে অর্থসহায়তা দেয়া হবে| প্রয়োজনে আরো বেশি বরাদ্দ দেব| এ প্রসঙ্গে তিনি বলেন-প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে বড় বাজেট দিয়েছেন| কাজেই শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে| তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে হবে| ক্লাস ফাঁকি দেয়া যাবে না| শিক্ষকদেরও এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে| যাতে শিক্ষার্থীরা কলেজমুখী হয়| যারা কলেজে আসবে না, তাদের ব্যাপারে অভিভাবক সমাবেশ করবেন| 

অনুষ্ঠানে অন্য বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন|

বিদায় সংবর্ধনা উদ&যাপন কমিটি ২০২৬-এর আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| 

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা|