মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
June 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

Published: June 25, 2026 at 01:48 PM
চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো  হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

চাঁপাইনবাবগঞ্জে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন| ওই দিন জেলার ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে| তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে| 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. এ কে শাহাব উদ্দীন|

তিনি আরো জানান, আগামী ২৮ জুন সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হবে| সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্য়ন্ত চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ২০৪টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে| এজন্য ৮৮ জন স্বাস্থ্যকর্মী, ১৭৯ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে|

সিভিল সার্জন বলেন— ২৮ জুন কোনো শিশু যদি অসুস্থ থাকে তবে তাদের ভিটামিন খাওয়ানো হবে না| সুস্থ হয়ে গেলে পরবর্তী ১০ দিনের মধ্যে নির্ধারিত টিকাদান কেন্দ্রে খাওয়ানো হবে| এছাড়া যারা ইতোমধ্যে হামের কারণে এই টিকা খেয়েছে, তাদেরকে ২৮ জুন ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে না| 

ব্রিফিংয়ে ভিটামিন ‘এ’ প্লাসের গুণাগুণ তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ড. রাকিবুল ইসলাম| এসময় সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, নাচোল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী উপস্থিত ছিলেন|