মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
June 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

৩৪২ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার

Published: June 25, 2026 at 01:32 PM
৩৪২ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৪২ কোটি ১৯ লাখ ৫২ হাজার ১৪৫ টাকার চূড়ান্ত বাজেট ঘোষণা করেছে| বাজেটে ব্যয়ও ধরা হয়েছে সমপরিমাণ টাকা|

নিজস্ব খাতে ট্যাক্স, রেইট, ফিসসহ অন্যান্য খাতে আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা| এর মধ্যে সরকারি অনুদান ধরা হয়েছে ৫২ লাখ ৫০ হাজার টাকা|

অন্যদিকে উন্নয়ন সহায়তা তহবিল-এডিপি, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, মহানন্দা সংযোগ সড়ক ফান্ড, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ প্রকল্প, রিলিজিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্প, টেকসই নগর উন্নয়ন প্রকল্প খাতে মোট আয় ধরা হয়েছে ৩০৭ কোটি ৫০ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি পানি সরবরাহসহ সর্বমোট আয় ধরা হয়েছে ৩৪২ কোটি ১৯ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা|

অন্যদিকে বাজেটে সংস্থাপন খাতে ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার টাকা, বর্জ্য সংগ্রহ, অপসারণ এবং ব্যবস্থাপনা খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকাসহ নিজস্ব তহবিল থেকে শিক্ষা, স্বাস্থ্য, ড্রেন পরিষ্কারসহ অন্যান্য খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৪৯ লাখ ৫৭ হাজার টাকা| 

অন্যদিকে বিভিন্ন প্রকল্পের মোট উন্নয়ন ব্যয়সহ সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩৪২ কোটি ১৯ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা| 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব এই তথ্য জানিয়েছেন|