মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
June 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন : গ্রেপ্তার এক, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে

Published: June 25, 2026 at 01:30 PM
প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন : গ্রেপ্তার এক, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রজব আলী (২৪) নামের যুবক খুনের ঘটনায় মো. মেহেদী (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ| গত বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়| 

বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মেহেদি| গ্রেপ্তার হওয়া মেহেদি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়ার মহল্লার আজিম উদ্দিন আক্কুর ছেলে| 

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য জানিয়েছেন| 

তিনি আরো জানান, বুধবার দুপুরে জেলাশহরের প্রাণকেন্দ্র ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সংলগ্ন পদ্মা ক্লিনিকের সামনে আমের ক্রেট চুরি করাকে কেন্দ্র করে মসজিদপাড়ার মৃত বাবুর ছেলে মো. জিসান (২৪) ও একই মহল্লার আজিম উদ্দিন আক্কুর ছেলে মো. মেহেদী (২৩) রজবের বুকের ডানপাশে ছুরিকাঘাত করে| এতে সে গুরুতর জখম হয়| এ সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় রজবকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| 

নিহত রজব চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের মসজিদপাড়ার নজরুল ইসলাম বাবুর ছেলে| 

ওয়াসিম ফিরোজ আরো জানান, এ ঘটনায় মো. জিসান ও মো. মেহেদির বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়| মামলায় বুধবার বিকেলে মো. মেহেদিকে গ্রেপ্তার করে আজ  বৃহস্পতিবার আদালতে তোলা হয়| আদালতে মেহেদি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে| 

মামলার অপর আসামি মো. জিসানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ|