সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 21, 2026
June 25, 2026
জাতীয়
জাতীয়

দুই বছর পর রবিবার থেকে ভারতের পর্যটক ভিসা চালুর ঘোষণা

Published: June 25, 2026 at 12:52 PM
দুই বছর পর রবিবার থেকে ভারতের পর্যটক ভিসা চালুর ঘোষণা

প্রায় দুই বছর পর বাংলাদেশী নাগরিকদের জন্য পর্যটক ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত| আগামী রবিবার থেকে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে, যার মাধ্যমে দেশটি তার নিয়মিত ভিসা কার্যক্রম পুনর্বহাল করছে|

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) পরিদর্শনকালে এ ঘোষণা দেন|

তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমরা আমাদের স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় শুরু করছি| রবিবার থেকে পর্যটক ভিসার জন্য আবেদন করা যাবে|’

এর আগে সকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন|

দীনেশ ত্রিবেদী বলেন, মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসা ভিসা প্রদানের কার্যক্রমও অব্যাহত থাকবে|

তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার আমি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তার কাছে আমার পরিচয়পত্র পেশ করেছি| সেখান থেকে সরাসরি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এসে এর কার্যক্রম পরিদর্শন করছি| এখানে মানুষের এত বেশি উপস্থিতি দেখে ভালো লাগছে|’

হাই কমিশনার জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত পাঁচটি আইভিএসির মাধ্যমে ভিসা প্রদান কার্যক্রম চলবে|

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে অন্যান্য শহরেও আমাদের কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে|’

দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করে বলেন, ‘এ উদ্যোগ আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরো জোরদার করবে|’

এদিকে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক কার্যক্রমের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন মন্ত্রীর সমান পদ ও মর্যাদা প্রদান করেছে| এর ফলে ভারতের ‘টেবিল অব প্রিসিডেন্স’-এ তিনি উচ্চতর প্রোটোকল সুবিধা পাবেন|

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৪ জুন জারি করা এক অফিস স্মারকে জানায়, ব্যক্তিগত মর্যাদা হিসেবে হাই কমিশনারকে এ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে|

স্মারকে আরো বলা হয়, এ বিশেষ মর্যাদা কেবল আনুষ্ঠানিক অনুষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে|