রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
June 25, 2026
জাতীয়
জাতীয়

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

Published: June 25, 2026 at 12:15 PM
প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি| মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে এসে একটু নতুন মডেল ওরিয়েন্টেশন করা|

বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতির ‘ডিবেট অ্যান্ড বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রথমে যেটা আমরা বলেছি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি| কারণ বাংলাদেশে অর্থনীতিটা আনফরচুনেটলি অনেকটা পৃষ্ঠপোষকতার অর্থনীতি| ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির অর্থ হচ্ছে— বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে পার্টিসিপেট করতে পারবে| সেটাকে মাথায় রেখে যারা অর্থনৈতিক সুফলের বাইরে ছিল এতদিন, তাদের অ্যাড্রেস করার চেষ্টা করেছি|’

তিনি বলেন, বাংলাদেশের যে লোকগুলো সেই কামার-কুমার, কুটির শিল্প থেকে শুরু করে আমাদের কালচারাল লাইফে, স্পোর্টসে আছে, হতদরিদ্র যারা আছে, তাদেরকে মাথায় রেখে আমরা কিছু প্রোগ্রাম গ্রহণ করেছি|

সেমিনারে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ|