রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 21, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন

Published: April 21, 2026 at 04:57 PM
আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন

সাম্প্রতিক জনমত জরিপে খারাপ ফলের কারণে পদত্যাগের জল্পনা তৈরি হলেও আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। মঙ্গলবার তিনি নিজ দলের ন্যাশনাল পার্টির সংসদীয় দলের আস্থা ভোটে জয়ী হন। এই দলটি ডানপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত। খবর বার্তা সংস্থা এএফপি’র। আগামী নভেম্বরে সাধারণ নির্বাচন হওয়ার আগে তার সরকার জনমত জরিপে পিছিয়ে পড়ায়, নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে লাক্সন নিজেই আস্থা ভোটের আহ্বান জানান। তিনি প্রায় তিন ঘণ্টা দলীয় বৈঠকের পর জানান, এখনও তিনি তার দলের পূর্ণ সমর্থন পাচ্ছেন। লাক্সন বলেন, ‘আমি আমার নেতৃত্বের ওপর আনুষ্ঠানিক আস্থা ভোটের প্রস্তাব দিয়েছিলাম। সেই প্রস্তাব পাস হয়েছে, যা প্রমাণ করে আমি এখনও আমার দলের নেতাদের সমর্থন পাচ্ছি।’ তবে তিনি কত ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, তা প্রকাশ করেননি। ভোটে শুধু বৈঠকে উপস্থিত সংসদ সদস্যরাই অংশ নিতে পেরেছেন। খারাপ আবহাওয়ার কারণে অনেক সদস্য ওয়েলিংটনে আসতে পারেননি, কারণ অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে। সাম্প্রতিক মাসগুলোতে লাক্সনের নেতৃত্ব নিয়ে চাপ বাড়ছিল, কারণ তার দলের জনপ্রিয়তা জনমত জরিপে ৩০ শতাংশের নিচে নেমে গেছে। তার ব্যক্তিগত জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে কমেছে। গত সপ্তাহে গণমাধ্যমে খবরে বলা হয়, তার দলের কিছু সদস্য তার নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট এবং বর্তমান জরিপ অনুযায়ী কয়েকজন সংসদ সদস্য পরবর্তী নির্বাচনে পুনরায় নির্বাচিত নাও হতে পারেন। লাক্সন বলেন, তার ভবিষ্যৎ নিয়ে যে সব জল্পনা-কল্পনা চলছে, তা আসলে মিডিয়ার তৈরি একটি ‘ধারাবাহিক নাটক’। তিনি বলেন, মিডিয়া যদি শুধু জল্পনা-কল্পনা আর গুজব নিয়েই ব্যস্ত থাকতে চায়, তাহলে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।