মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
June 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ

Published: June 25, 2026 at 12:13 PM
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী স্টেকহোল্ডার ও অংশীজনদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার সকালে ঝিলিম ইউনিয়েনের বিলবৈলঠা গ্রামে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য দেন— বড়পুুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ওয়ালিদ হাসান|

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়|

রেডিও মহানন্দায় বাল্যবিয়ে বন্ধে সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম|

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বাল্যবিয়ের কুফল ও ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক বিষয় তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল|

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, দৈনিক গৌড় বাংলার নিজস্ব প্রতিবেদক শাহরিয়ার শিমুলসহ অন্যরা|

ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এ সংলাপে স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবকগণ, শিক্ষকমণ্ডলী, ১১-১৮ বছর বয়সী শিশু, যুবসমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন| 

সংলাপে বাল্যবিয়ে, মাদক, ডেঙ্গু, হাম, শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধে করণীয় এবং সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ে আলোচনা করা হয়|