বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
June 25, 2026
বিনোদন
বিনোদন

ভিন্ন লুকে চমকে দিলেন টম ক্রুজ

Published: June 25, 2026 at 11:57 AM
ভিন্ন লুকে চমকে দিলেন টম ক্রুজ

হলিউডের অ্যাকশন কিং হিসেবে পরিচিত অভিনেতা টম ক্রুজ এবার হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন অবতারে| নতুন সিনেমা ‘ডিগার’-এ নিজের দীর্ঘদিনের স্মার্ট ও সুদর্শন ইমেজ ভেঙে তিনি রূপ নিয়েছেন টাক মাথা, ভুঁড়ি পেট এবং অদ্ভুত ¯^ভাবের এক বয়স্ক তেল ব্যবসায়ীর চরিত্রে| সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা| ‘ডিগার’ সিনেমায় টম ক্রুজ অভিনয় করেছেন ‘ডিগার রকওয়েল’ নামের এক রহস্যময় তেল ব্যবসায়ীর চরিত্রে| প্রকাশিত লুক দেখে অনেক দর্শকের পক্ষেই প্রথম দেখায় তাঁকে চেনা কঠিন হয়ে পড়েছে| নেটিজেনদের অনেকেই বলছেন, এটি হতে পারে টম ক্রুজের ক্যারিয়ারের অন্যতম সাহসী এবং ব্যতিক্রমী চরিত্র| সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু| তাঁর মতে, ‘ডিগার’ চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তোলা টম ক্রুজের জন্য ছিল বড় ধরনের অভিনয়-চ্যালেঞ্জ| টম ক্রুজ বলেন, এই চরিত্র তাঁকে অভিনয়ের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছে| দীর্ঘদিন ধরে অ্যাকশননির্ভর চরিত্রে কাজের পর এমন ভিন্নধর্মী ভূমিকায় অভিনয় তাঁকে নতুনভাবে সিনেমাকে দেখার সুযোগ করে দিয়েছে| ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনায় নির্মিত ‘ডিগার’ আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে|