বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নাচোলে সেলাইমেশিন ও বাইসাইকেল বিতরণ নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ৩৪২ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন : গ্রেপ্তার এক, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু দুই বছর পর রবিবার থেকে ভারতের পর্যটক ভিসা চালুর ঘোষণা ভেনেজুয়েলায় মানবিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র : মার্কো রুবিও ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে : ইউএসজিএস
Printed on: June 25, 2026
June 25, 2026
বিনোদন
বিনোদন

রান্না ও ঘর গোছানো নারীর কাজ নয় : প্রিয়াংকা

Published: June 25, 2026 at 11:56 AM
রান্না ও ঘর গোছানো নারীর কাজ নয় : প্রিয়াংকা

সংসারের দায়িত্ব নিয়ে বিদ্যমান লিঙ্গবৈষম্য দূর করার বিষয়ে জোরালো বক্তব্য রেখেছেন খ্যাতিমান বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া| তার মতে, রান্না বা ঘর গোছানোর মতো কাজগুলোকে কেবল নারীর কাজ হিসেবে বিবেচনা করা উচিত নয়| এগুলো মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক দক্ষতা এবং একে কোনো নির্দিষ্ট লিঙ্গের ফ্রেমে বাঁধা ঠিক নয়| সম্প্রতি কান লায়ন্সে দেওয়া এক সাক্ষাতকারে প্রিয়াংকা ঘরে ঘরে প্রচলিত এই লিঙ্গভিত্তিক ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানান| তিনি বলেন, আজও অনেক পরিবারে রান্না করা, ঘর পরিষ্কার করা এবং প্রতিদিনের অন্যান্য কাজকে কেবলই নারীর দায়িত্ব হিসেবে দেখা হয়| এই বিষয়ে নিজের স্পষ্ট মতামত তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘ঘর পরিষ্কার রাখা এবং রান্না করা কোনো নির্দিষ্ট নারীর কাজ নয়| এগুলো প্রাপ্তবয়স্ক একজন মানুষের সাধারণ কাণ্ডজ্ঞান| নিজের অলসতাকে লিঙ্গবৈষম্যের অজুহাতে আড়াল করবেন না|’ ৪৩ বছর বয়সি এই তারকা বিশ^জুড়ে সিনেমা এবং গল্প বলার ধরনের পরিবর্তনশীল রূপ নিয়েও কথা বলেন| সম্প্রতি মুক্তি পাওয়া হলিউডের সুপারন্যাচারাল হরর সিনেমা ‘অবসেশন’-এর সাফল্যের প্রশংসা করে তিনি জানান, প্রযুক্তির কল্যাণে এখন মানুষের জন্য নতুন কিছু সৃষ্টি করা অনেক সহজ হয়ে গেছে| প্রিয়াংকা বলেন, ‘আগে যদি কেউ চলচ্চিত্র নির্মাণে আসতে চাইতেন, তবে তাকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিশ্চিত হতে হতো যে তিনি কি কাজ করবেন| এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা তখন সত্যিই খুব কঠিন ছিল|’ তবে বর্তমান সময়ের চিত্র তুলে ধরে তিনি যোগ করেন, ‘এখন আপনার মাথায় কোনো আইডিয়া থাকলে তা শুট করে ইউটিউবে আপলোড করে দিতে পারেন, যা পরবর্তী সময়ে ‘অবসেশন’-এর মতো সিনেমায় রূপ নিতে পারে| বিনোদন জগতের মানুষদের জন্য এটি একটি চমৎকার সময়|’ কাজের ক্ষেত্রে খুব শিগগিরই হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে প্রিয়াংকাকে একটি প্রজেক্টে দেখা যাবে| ‘ফরচুন ইন্ডিয়া’কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন| তবে এই কোলাবোরেশনটি কোনো সিনেমা, বিজ্ঞাপন নাকি কোনো দাতব্য উদ্যোগ-তা নিয়ে এখনই মুখ খোলেননি তিনি| অ্যাঞ্জেলিনা জোলির পাশাপাশি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গেও তিনি একটি নতুন প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছেন, যা এরই মধ্যে বিনোদন দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে| হলিউডের পাশাপাশি ভারতীয় সিনেমাতেও বড় ধামাকা নিয়ে আসছেন প্রিয়াংকা| পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত আসন্ন সিনেমা ‘বারাণসী’-তে অভিনয় করবেন তিনি, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন|