৪২ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে ডিসি ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘সুপারগার্ল’| ১৯৮৪ সালের প্রথম সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হলেও, এবার সম্পূর্ণ নতুন রূপে পর্দায় আসছে এই নারী সুপারহিরো| আজ শুক্রবার আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি| ‘আই, টনিয়া’ ও ‘ক্রুয়েলা’ খ্যাত পরিচালক ক্রেইগ গিলেস্পির পরিচালনায় এবার সুপারগার্ল বা ‘কারা জোর-এল’ চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক| ‘হাউস অব দ্য ড্রাগন’ খ্যাত এই অভিনেত্রী ২০২৫ সালের ‘সুপারম্যান’ সিনেমায় মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই দর্শকের নজর কেড়েছিলেন| সিনেমায় আরও আছেন জেসন মোমোয়া, ম্যাথিয়াস শোনার্টস ও ডেভিড কোরেনসওয়েটের মতো তারকারা| এবারের গল্পের সুপারগার্ল পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মতো সুখী নয়; বরং ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনে আপনজনদের হারিয়ে সে অনেক বেশি কঠোর ও বাস্তববাদী| নিজের কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশ ভ্রমণের সময় রুথি নামের এক অনাথ কিশোরীর সঙ্গে তার পরিচয় হয়| এরপর এক দস্যু নেতার বিরুদ্ধে প্রতিশোধ ও ন্যায়বিচারের খোঁজে এক বিপজ্জনক আন্তঃগ্যালাক্টিক অভিযানে নামে তারা| সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ জেসন মোমোয়ার ‘লোবো’ চরিত্রের লাইভ-অ্যাকশন অভিষেক| ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটির পরিণত ও অন্ধকার আবহ নিয়ে দর্শকদের মাঝে তুমুল আলোচনা চলছে| সমালোচকরা এর ভিজ্যুয়াল স্টাইলকে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর সঙ্গে তুলনা করছেন| নতুন ডিসি সিনেমাটিক ইউনিভার্স গঠনে এবং সুপারগার্লকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করতে এই সিনেমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর
দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা
চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি
তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি
দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
June 25, 2026
বিনোদন
আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশে মুক্তি পাচ্ছে সুপারগার্ল
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
Aug 25, 2026