মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
June 25, 2026
বিনোদন
বিনোদন

একসঙ্গে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া’ ও ‘রইদ’

Published: June 25, 2026 at 11:54 AM
একসঙ্গে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া’ ও ‘রইদ’

বাংলা চলচ্চিত্রের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত নির্মাতা মেজবাউর রহমান সুমন| মাত্র দুটি চলচ্চিত্র নির্মাণ করেই তিনি দর্শক, সমালোচক এবং আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের নজর কাড়তে সক্ষম হয়েছেন| এবার তার নির্মিত দুই বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’ এবং ‘রইদ’ একসঙ্গে বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা| আজ শুক্রবার থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে একযোগে প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমনের এই দুই সিনেমা| সুখবরটি জানিয়ে নির্মাতা সুমন তার ফেসবুক বার্তায় লিখেছেন, “এই শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে চলবে ‘রইদ’ ও ‘হাওয়া’| প্রাণ ভরে হাওয়া নিয়ে রইদে এসে গা জুড়ান|” দুটি ছবির প্রধান অভিনেত্রী একজনই-নাজিফা তুষি| এছাড়া ‘হাওয়া’য় রয়েছেন চঞ্চল চৌধুরী, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, শরীফুল রাজসহ অনেকে| আর ‘রইদ’-এ তুষির সঙ্গী মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ| উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পেয়েছিল সুমনের প্রথম ছবি ‘হাওয়া’| দেশের প্রেক্ষাগৃহ তো বটেই, বিদেশেও ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল| দেশের চলচ্চিত্রে নতুন এক হাওয়া বইয়ে দিয়েছিল ছবিটি| সেটারই রেশ ধরে যেন এবার ‘রইদ’ উঠল ইন্ডাস্ট্রিতে|