বুধবার ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: June 24, 2026
June 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই তিনটি দোকান : কোটি কোটি টাকার ক্ষতি দাবি ব্যবসায়ীদের

Published: June 24, 2026 at 02:21 PM
নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই তিনটি দোকান : কোটি কোটি টাকার ক্ষতি দাবি ব্যবসায়ীদের

চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেটে তিনটি অভিজাত ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| অগ্নিকাণ্ডে রাজশাহী স্টোরসহ তিনটি দোকান সম্পূর্ণ এবং একটি দোকানের আংশিক পুড়ে গেছে| এই ঘটনায় ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন|

রাজশাহী স্টোরের মালিক মো. শফিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে একজন ফোন করে জানায় আমার দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে| খবর পেয়ে আমি এবং আমার ছেলে দ্রুত দোকানে এসে অগ্নিনির্বাপক গ্যাস স্প্রে করি কিন্তু কাজ হয়নি| ইতোমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে কাজ শুরু করেন| কিন্তু ততক্ষণে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে| 

পরবর্তীতে রাজশাহী স্টোরের আশপাশের আরো কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে| আগুনে দোকানগুলোর পোশাকসহ ডেকোরেশন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে| অগ্নিকাণ্ডে দ্বিতীয় তলার সিঁড়ি বরাবর ছর্ণা স্টোর পর্যন্ত ˆবদ্যুতিক লাইন পুড়ে গেছে| 

আগুন ছড়িয়ে পড়ার সময় মার্কেটের মধ্যে আতঙ্ক বিরাজ করে| খবর পেয়ে সব দোকানদার মার্কেটে এসে তাদের মালামাল দ্রুত সরিয়ে নেয়ার চেষ্টা করেন| 

ফায়ার সার্ভিসকে খবর দিলে জেলা সদরের তিনটি, শিবগঞ্জের একটি ও নাচোলের একটি মিলে মোট পাঁটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে| এতে সহযোগিতা করেন পুলিশের সদস্য, ¯ে^চ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ| প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও চারটি দোকানের সবকিছুই পুড়ে যায়| এছাড়াও আগুনের ধোঁয়ায় অন্তত আরো ৮-১০টি দোকানের ক্ষতি হয়েছে| 

রাজশাহী স্টোরের মালিক মো. শফিকুল ইসলাম জানান, তার একারই অন্তত সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে| 

এদিকে তদন্তসাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস|

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ বলেন— আমরা বুধবার ৮টা ২৫ মিনিটে খবর পাই এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করি| আমাদের তিনটি ইউনিটের সঙ্গে শিবগঞ্জের একটি ও নাচোলের একটি ইউনিটও যোগ দেয়| সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়| আগুনে আনুমানিক ৫৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি| তবে এটা কমবেশি হতে পারে| তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে| তবে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে| 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল নিউমর্কেটে ছুটে যান জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ| এসময় তিনি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভসের কর্মীদের সহযোগিতা করার জন্য হ্যান্ডমাইকে আহ্বান জানান| তিনি অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান| 

অন্যদিকে অগ্নিকাণ্ডের কারণে নিউমার্কেটের অন্যান্য দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন| 

এদিকে প্রথমে জামায়াত নেতা সাবেক এমপি লতিফুর রহমান এবং জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি আবু বকর ও পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেলসহ অন্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান|

ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ|