চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের অংশগ্রহণে কিশোরীদের যৌন নিপীড়ন প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে| অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে “নির্যাতন ও শোষণমূলক পরিস্থিতি থেকে কিশোরীদের সুরক্ষা ও মনোসামাজিক উন্নয়ন” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়|
বুধবার সকালে অনুষ্ঠিত সভায় ১৮ বছরের কম বয়সী কিশোরীরা কীভাবে যৌন নিপীড়ন ও নির্যাতনের ঝুঁকিতে পড়ে, এর সামাজিক ও মানসিক প্রভাব, এবং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের করণীয় বিষয়ে আলোচনা করা হয়|
বক্তারা কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন|
সভায় সভাপতিত্ব করেন মো. একরামুল হক| এ সময় এসিডির মনিটরিং কর্মকর্তা উপস্থিত ছিলেন| সঞ্চালনা করেন এসিডির এরিয়া ম্যানেজার কৃষ্ণা রানী বিশ^াস|
সভায় অংশ নেয়া ২২ জনের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৪ জন নারী ছিলেন|
অংশগ্রহণকারীরা কিশোরীদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন|